ভারতীয় দলে রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ কী? এই প্রশ্নে যে দেশের ক্রিকেট মহলের অন্দরে তোলপাড় করে দেওয়ার মতো বিবাদ চলছে, সেটা এবার প্রকাশ্যে চলে এল। কোনও রাখঢাক না রেখে টি-শার্টে লেখা বার্তায় সরাসরি নির্বাচকপ্রধান অজিত আগরকরকে বিঁধলেন রোহিত।
রোহিত শর্মার সম্প্রতি একটি টিভি শো শুরু করেছেন। সেই শো-য়ের শুটে একটি বিশেষ টি-শার্ট পরেছিলেন হিটম্যান। প্রাক্তন ভারত অধিনায়কের টি-শার্টে লেখা ছিল ‘non committal’ যার অর্থ অঙ্গীকারবদ্ধ নন। আসলে গত বছর অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করার সময় নির্বাচক প্রধান আগরকর দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ভবিষ্যৎ প্রসঙ্গে এই শব্দগুলিই ব্যবহার করেছিলেন। সেই সিরিজ়েই রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমন গিলকে ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট মহলে। প্রায় এক বছর বাদে আগরকরকে এবার সরাসরি নিশানা করলেন হিটম্যান।
আরও পড়ুন:
রোহিত নিজে কি আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে খেলতে চান? এ নিয়ে বরবার চুপ থাকাটাই পছন্দ হিটম্যানের। তবে বৃহস্পতিবার তিনি সরাসরিও এ নিয়ে মুখ খুলেছেন। রোহিতকে প্রশ্ন করা হয়েছিল আগামী অক্টোবরের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে তাঁর ভাবনা কী? বৃহস্পতিবার উত্তরটা তিনি দিলেন মাত্র এক লাইনে। সাফ বলে দিলেন, “আগামী বছর অক্টোবর আসতে অনেক দেরি। তখন ভাবা যাবে।”
Rare W with Rohit Sharma.
My blud cooked Agarkar and Gambhir with this non-committal T-shirt 😭 pic.twitter.com/hksZoMn6Xn— ‘ (@CristianoCR7_un) September 10, 2026
কয়েক দিন আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকের পর রোহিতকে নিয়ে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলে দিয়েছিলেন, প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে জল্পনার কোনও অর্থই নেই। বোর্ড সচিব বলেছিলেন, “রোহিত প্রায় প্রত্যেকটা ম্যাচেই দারুণ খেলছে। শেষ ম্যাচে ১৩৮ করেছে। তা হলে এত জল্পনার কী আছে? আমি জল্পনায় আগুন দিতে ইচ্ছুক নই।” এবার রোহিত নিজেও পুরো ব্যাপারটাকে আগামীর গর্ভে নিক্ষেপ করে দিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩
-
‘বিগ বস বাংলা’য় দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি জীতু কমল, ‘রোমিও’ রাজবীর কি এবার চ্যালেঞ্জের মুখে?
-
বাঁকুড়া পুলিশের নেতৃত্বে ঝাড়খণ্ডে মাওবাদীদের ‘ডেরা’য় যৌথ অভিযান, উদ্ধার বিপুল অস্ত্র-গুলি
-
আফগান সিরিজের আগে অনুশীলনে চোট ঈশানের! ‘ছুটি’ অভিষেকের, চিন্তা বাড়াল বৈভবও