সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল কেরলের (Kerala) কোট্টায়ামে। প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানদের খুন করে আত্মহত্যা করেছেন।
ঠিক কী হয়েছিল? গতকাল মঙ্গলবার কেরলের কোট্টায়াম জেলায় এক বাড়ি থেকে উদ্ধার হয় একই পরিবারের পাঁচজনের মৃতদেহ। ৪৪ বছরের জেসন থমাস ও তাঁর স্ত্রী ২৯ বছরের মেরিনা বেনির পাশাপাশি তাঁদের তিন সন্তানের দেহও উদ্ধার করে পুলিশ। ওই তিনজনের বয়স চার বছর, দুই বছর ও সাত মাস।
[আরও পড়ুন: খেসারত দিতে হবে ৩ কোটি টাকা! পাকিস্তান থেকে সীমা হায়দরকে আইনি নোটিস প্রাক্তন স্বামীর]
জানা গিয়েছে, জেসন পেশাগত ভাবে একজন চালক। তিনি তাঁর বড় দাদাকে ফোন করে নিজের বাড়িতে আসতে বলেন। সেই ব্যক্তি সেখানে পৌঁছে আবিষ্কার করেন সকলের মৃতদেহ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে নিজের স্ত্রী ও তিন সন্তানকে হত্যা করে আত্মহননের পথ বেছে নেন জেসন। সত্যিই তিনি এমন করেছেন কিনা কিংবা এর পিছনে কী কারণ কাজ করেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গোটা পরিবারের এমন মর্মান্তিক পরিণতি মানতে পারছেন না তদন্তকারী অফিসাররা।
[আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসে দইয়ের মধ্যে ছত্রাক! যাত্রীর অভিযোগ ঘিরে ঘনাল বিতর্ক]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের