সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের মৃত্যু হয়েছে ৪৫ দিন আগে৷ আর সন্তানের এই অকালমৃত্যুই মেনে নিতে পারলেন না বাবা-মা৷ সন্তান নিশ্চয়ই স্বর্গে আছে৷ এই কথা ভেবে সন্তানের খোঁজে তাঁরাও আত্মহত্যা করলেন৷ রবিবার অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷
জানা গিয়েছে, গত নভেম্বর মাসে জ্বরে ভুগে মৃত্যু হয় ১৪ বছরের ভামসি কৃষ্ণর৷ মৃত্যুর সময় স্কুলের হস্টেলে ছিল কিশোর৷ নবম শ্রেণির ছাত্র ভামসির মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভীষণ ভেঙে পড়েছিলেন মা নবীনা ও বাবা চন্দ্রশেখর রাও৷ ছেলের মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষই দায়ী, এমন অভিযোগও করেছিলেন তাঁরা৷ আর এরপর গত দেড় মাস ধরে পুলিশের কাছে ঘোরাঘুরি করেছিলেন চন্দ্রশেখর৷ কিন্তু শেষমেশ ছেলের মৃত্যুর কোনও সুরাহা করতে না পেরে আত্মহত্যা করলেন দম্পতি৷ জানা গিয়েছে, রবিবার ভোরবেলা প্রথমে স্নান ও পুজো সেরে গলায় ফাঁস দেন দম্পতি৷
পুলিশের অনুমান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন দম্পতি৷ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
সোমবার থেকে পেট্রল পাম্পগুলিতে আর গৃহীত হবে না কার্ড
সর্বশেষ খবর
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ
-
রক্তের জোগান, খরচ ও ব্যবহারের স্বচ্ছতা, একটি সামাজিক দায়
-
পরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে মার প্রৌঢ়ার! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল