নিজস্ব সংবাদদাতা: কর ফাঁকি দেওয়ার অভিযোগে আয়কর দফতরের নোটিস এবার শাসক দলের দুই মন্ত্রী এবং তিন বিধায়ককে৷ সমাজকল্যাণ মন্ত্রী বিজিতা নাথ, বনমন্ত্রী নরেশ জমাতিয়া, বিধায়ক কেশব দেববর্মার মতো প্রভাবশালী সিপিএম নেতার এই নোটিস পাওয়ার খবরে রীতিমতো বিরোধীদের আক্রমণের মুখে দল৷ বনমন্ত্রী নরেশ জমাতিয়া এই খবর মেনেও নিয়েছেন৷ আয়কর দফতর উত্তর-পূর্বাঞ্চলের শাখায় এই পাঁচজনকে তলব করেছে৷ ইতিমধ্যেই কেশব দেববর্মা গুয়াহাটিতে আয়কর আধিকারিকদের সঙ্গে দেখাও করেছেন৷
অভিযোগ এই পাঁচজন দীর্ঘদিন ধরে শুধু আয়কর দেননি তাই নয়, দীর্ঘ দিন ধরে ভুল তথ্য সরবরাহ করেছেন৷ আবার মন্ত্রী বিজিতা নাথের বিরুদ্ধে অভিযোগ, তিনি রোজভ্যালির এজেন্ট ছিলেন৷ রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখাও গিয়েছিল৷
এই পাঁচজনকে নির্দিষ্ট সময়ে দফতরে হাজির হয়ে উত্তর দিতে হবে৷ তাতে আয়কর দফতর সন্তুষ্ট না হলে তাঁদের বাড়িতে তল্লাশি চালানো হতে পারে৷
সর্বশেষ খবর
-
নেপাল বিপর্যয়ের মাস পেরলেও খোঁজ নেই, স্ত্রীকে পেতে মোদির দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু
-
বানর সেনার চোখে চশমা-হাতে গদা, ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ পোস্টার ঘিরে হাসির রোল নেটভুবনে
-
কবাডিতে জোড়া সোনা, ৭ মেডেলে এশিয়াডে ভারতের ‘সেরা’ দিন, পদকতালিকায় কোথায় দাঁড়িয়ে?
-
১৪১ বছরের ঐতিহ্যে নতুন অধ্যায়, হোমিওপ্যাথিতে নয়া ডাইলিউশন সি-রিঙ্গারের
-
প্রশাসনের উচ্চমহল জানত ভগবানজির পরিচয়! ইন্দিরা গান্ধীও দেখা করেন রহস্যাবৃত সেই সন্ন্যাসীর সঙ্গে?