সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভাইরাল ভিডিও৷ ফের প্রকাশ্যে জওয়ানদের ক্ষোভ জাহির৷ বিএসএফের তেজ বাহাদুরের পর এবার সিআরপিএফের পঙ্কজ মিশ্র৷ সুকমার হামলার জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে দুষলেন সিআরপিএফের ২২১ নম্বর ব্যাটালিয়নের জওয়ান৷
[দাবদাহ চলবে দিনভর, বিকেলে বৃষ্টির সম্ভাবনা]
ফেসবুকে পোস্ট করা একটি লাইভ ভিডিওতে পঙ্কজ জানান, সুকমা হামলায় প্রাণ হারিয়েছেন তাঁর এক আত্মীয়৷ তিনি বলেন, বড় বড় নেতাদের প্রাণরক্ষার দায়িত্বে থাকে সিআরপিএফ জওয়ানরা৷ কিন্তু তাঁদের নিরপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না৷ জওয়ানদের যে ৩০০ মাওবাদী ঘিরে ধরেছিল৷ তার মধ্যে ২০০ জনই মহিলা ছিল৷ এদের সঙ্গে কথা বলে কোনও লাভ হবে না৷ এটা সিদ্ধান্ত নেওয়ার সময়৷ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সময়৷ আর এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন পঙ্কজ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখেই বিজেপিকে ভোট দিয়েছেন তিনি৷ রাজনাথ সিংয়ের মতো মানুষদের দেখে নয়৷ এমন মানুষরা মোদিজিকে ভুল বোঝাচ্ছেন বলে অভিযোগ করেন পঙ্কজ৷ ছত্তিশগড় সরকার রাস্তা তৈরি করবে, তা রক্ষা করতে গিয়ে সিআরপিএফ জওয়ানরা প্রাণ দেবেন কেন? এরপরও সরকার পরিস্থিতি সামাল দিতে কেবল কথা বলতে আসবে নেতারা৷ কিন্তু কথা বলার সময় শেষ৷ এক, দুই ব্যাটালিয়ন নয় সরকারের উচিত ২০ থেকে ২৫ ব্যাটালিয়ন সেনা আনিয়ে মাও জঙ্গিদের উপর হামলা করে দেওয়া৷ এটাই একমাত্র সঠিক পদক্ষেপ৷
[অক্ষয় তৃতীয়ায় সোনা কিনছেন? এই বিষয়গুলি মাথায় অবশ্যই রাখুন]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের