সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের পাম্পোরে জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর পরই নিরাপত্তায় বিশেষ নজর দিল সিআরপিএফ৷ কাশ্মীরে জওয়ানদের রক্ষায় এবার প্রায় এক ডজনের মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইন প্রতিরোধকারী গাড়ি (এমপিভি) ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সিআরপিএফ৷
এমপিভিগুলি সাধারণত মাওবাদী অধ্যুষিত অঞ্চলের নিরাপত্তারক্ষীরা ব্যবহার করেন৷ যদিও কিছুদিনের মধ্যেই দেশের মাওবাদী অধ্যুষিত অঞ্চলের নিরাপত্তারক্ষীদের রক্ষাতেও আধুনিক প্রযুক্তির ২০টি নতুন এমপিভি দেওয়া হবে বলেও সিআরপিএফ সূত্রে জানানো হয়েছে৷ এ বিষয়ে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড (ওএফবি)-তে অর্ডার দেওয়া হয়েছে৷ পাশাপাশি, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের একটি দল যাবে পাম্পোরে৷ খতিয়ে দেখবে নিরাপত্তা পরিস্থিতি৷
রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই জঙ্গি হামলার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলে স্পষ্টভাষায় জানান, ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে পাকিস্তান৷ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, পাম্পোরে জঙ্গি হামলার তদন্ত করা হবে৷অন্যদিকে, পাম্পোরে হামলার পর পাক হাইকমিশনার আবদুল বাসিতের মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর দেখা দিয়েছে৷ হামলার পর কোনও প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করে রমজান মাসে ইফতার পার্টিতে আরও বেশি মনোযোগ দেওয়ার কথা বলেন পাক হাইকমিশনার৷
এদিকে, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জওয়ানদের প্রতি শ্রাজ্ঞাপনের পর জানিয়েছেন, পাম্পোরের জঙ্গি হামলার ঘটনায় কাশ্মীরের মর্যাদাহানি হচ্ছে৷ এই ঘটনাগুলির জেরে কাশ্মীরে বিনিয়োগকারী ও পর্যটকদের যাতায়াত কমতে বাধ্য৷
সিআরপিএফের ডিজি কে দুর্গাপ্রসাদ রবিবার জানান, কিছুদিনের মধ্যেই এমপিভি এসে পৌঁছবে কাশ্মীরে৷ প্রয়োজনে আরও গাড়ি আনার বন্দোবস্ত করা হবে৷ শুধুমাত্র ল্যান্ডমাইন বিস্ফোরণ থেকে বাঁচতে নয়, জঙ্গিদের গুলি ও গ্রেনেড থেকে জওয়ানদের রক্ষা করতে ওই ধরনের গাড়ি আনার পরিকল্পনা৷
সর্বশেষ খবর
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা
-
‘সিলেবাসের ৪ লাইনে বেঁধে ফেলা অনুচিত’, ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা শুভেন্দুর
-
‘শুটিং শুরুর আগে সিনেমা ছাড়া…’, নাম না করে ‘ডন ৩’ বিতর্কে রণবীরকে বিঁধলেন ফারহান!
-
ডুরান্ডে হজম ১০ গোল, নিজের ক্লাবের সম্মানরক্ষায় মাঠে নামবেন টাইগার? মুখ খুললেন বলিতারকা