সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের দিনেও ভাল নেই কাশ্মীর৷ বরং চলতি সপ্তাহে সেনা-জঙ্গি লড়াইকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ভূস্বর্গ৷ গতকাল অর্থাৎ সোমবার থেকে কাশ্মীরের ১০ জেলায় আবারও কারফিউ জারি করেছে প্রশাসন৷ বিচ্ছিন্নতাবাদী শক্তির বাড়বাড়ন্ত রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল পরিষেবা৷ ফোনের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও৷ আগামী ৭২ ঘণ্টার জন্য এই ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে ভূস্বর্গকে৷ জানা গিয়েছে হেলিকপ্টার এবং ড্রোনের মাধ্যমে উত্তপ্ত এলাকাগুলিতে নজরদারি চালানো হচ্ছে৷
সম্প্রতি অনন্তনাগে শেরবাগ পুলিশ পোস্টে গ্রেনেড হানায় নিহত হয়েছেন বিলাল আহমেদ নামে এক স্থানীয় বাসিন্দা। গুরুতর জখম হয়েছেন তিন পুলিশ কর্মী-সহ মোট ১৪ জন৷ আর এই অশান্তির পরেই ১০ জেলায় জারি করা হয়েছে কারফিউ৷ এর পাশাপাশি, সোমবার পুঞ্চের জঙ্গি ও সেনাবাহিনীর লড়াইয়ে চতুর্থ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ গত রবিবারই পুঞ্চ জেলার উপকণ্ঠে এক নির্মীয়মাণ সরকারি ভবনে আশ্রয় নেওয়া তিন পাকিস্তানি জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা৷ কিন্তু দু’পক্ষের গুলি বিনিময়ে এক পুলিশকর্মীরও মৃত্যু হয়৷ গুরুতর আহত হন আরও এক সাব-ইন্সপেক্টর৷
সব মিলিয়ে ইদের দিনেও স্বাভাবিক নেই কাশ্মীর৷ যদিও কড়া নিরাপত্তার উপর ভিত্তি করে ইদের দিন শান্তি বজায় থাকবে কাশ্মীরে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১