সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের পর দিল্লিতেও বড়সড় ধাক্কা খেতে পারে বিজেপি। রাজধানীর বুকে ক্ষমতা দখল তো দূরের কথা, দশেরও নিচে নেমে যেতে পারে গেরুয়া শিবির। অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে এবিপি নিউজ-সি ভোটারের জনমত সমীক্ষা। ওই সমীক্ষায় দাবি করা হয়েছে, দিল্লিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গড়বে আম আদমি পার্টি। অনেক পিছিয়ে প্রধান বিরোধী দল হবে বিজেপি।

এবিপি সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি একাই পেতে পারে ৫৯টি আসন। অন্যদিকে, বিজেপি অনেক পিছনে মাত্র ৮টি আসনে থেমে যেতে পারে। কংগ্রেস পেতে পারে সাকূল্যে ৩টি আসন। সি-ভোটারের সমীক্ষা বলছে, দিল্লিতে আম আদমি পার্টি পেতে পারে ৫৪ থেকে ৬৪ আসন। যাঁর মাঝামাঝি সংখ্যা ধরলে দাঁড়ায় ৫৯। একইভাবে বিজেপি পেতে পারে ৩-১৩ টি আসন। কংগ্রেস পেতে পারে ০-৬টি আসন। ভোট শতাংশের বিচারেও বিজেপির থেকে কয়েকশো যোজন এগিয়ে কেজরিওয়ালের দল। সি-ভোটার বলছে আম আদমি পার্টি পেতে পারে প্রায় ৫৪ শতাংশ ভোট। অন্যদিকে, বিজেপি পেতে পারে এর অর্ধেকেরও কম। অর্থাৎ ২৬ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে কমবেশি ৫ শতাংশ ভোট।
[আরও পড়ুন: ‘১১ ফেব্রুয়ারি দেখা হচ্ছে’, বিজেপিকে খুল্লমখুল্লা চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের!]
মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকেই পছন্দ করছেন ৭০ শতাংশ দিল্লিবাসী। দ্বিতীয় পছন্দ হিসেবে দিল্লিবাসী বেছে নিয়েছে বিজেপির হর্ষ বর্ধন এবং কংগ্রেসের অজয় মাকেনকে। দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারিকে মুখ্যমন্ত্রী পদে পছন্দ করছেন মাত্র ১ শতাংশ মানুষ। এই সমীক্ষাটি করা হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহেই।
[আরও পড়ুন: বন্ধুত্বের পুরস্কার! এবার পওয়ারকে রাষ্ট্রপতি করার দাবি তুলল শিব সেনা]
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ৭০ আসনের দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি একাই পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি পেয়েছিল ৩টি আসন। কংগ্রেস কোনও আসন পায়নি। এবছর কেজরিওয়ালকে গদিচ্যুত করতে উঠেপড়ে লেগেছে বিজেপি। নিজেদের সর্বশক্তি দিয়ে রাজধানী দখলের চেষ্টা করছেন গেরুয়া নেতারা। কিন্তু, তা সত্ত্বেও এবিপির সমীক্ষা অনুযায়ী আপের ধারেকাছে যেতে পারছে না বিজেপি। অন্যদিকে, কংগ্রেস এবার খাতা খুললেও আম আদমি পার্টির ধারেকাছে নেই তাঁরা।
সর্বশেষ খবর
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর
-
কবে রাজ্যে ছাত্রভোট? বারাসত বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বড় ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত