সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে সাইক্লোন৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যা আছড়ে পড়বে তামিলনাড়ু উপকূলে৷ বুধবার আবহাওয়া দফতরের তরফে এমনই সতর্কতা জারি করা হল৷
এর ফলে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার তামিলনাড়ু এবং পুদুচেরির কুড্ডালোর ও ভেদারানয়ামের মধ্যে ধস নামার সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিস সূত্রে খবর৷ পাশাপাশি চেন্নাইয়ে আগামী ২৪ ঘণ্টায় ভারী এবং শুক্রবার অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে৷
আপাতত দক্ষিণ-পূর্ব চেন্নাই থেকে ৭৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘নাডা’৷ বঙ্গোপসাগরে জন্ম নেওয়া সাইক্লোন বৃহস্পতিবার ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে ধেয়ে আসবে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে৷ শুক্রবার যার গতিবেগ আরও ১০ কিলোমিটার বাড়বে বলে খবর৷ এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলবর্তী একাধিক এলাকা৷ ইতিমধ্যেই মৎস্যজীবীদের উপকূলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী জানিয়েছেন, সরকারের তরফে সব দিক থেকে সতর্কতা জারি করা হচ্ছে৷ ঘূর্ণিঝড়ের জেরে উপকূলবর্তী এলাকা খালি করা হতে পারে৷ সেক্ষেত্রে সেই এলাকার বাসিন্দাদের জন্য অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থাও করা হচ্ছে৷ এছাড়া বন্যা রুখতে সমস্ত নর্দমা পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’