সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ আগেই ঘোষণা করে দিয়েছেন যে তিব্বতি ধর্মগুরু দলাই লামা ‘ভারতের অতিথি৷ উনি ভারতের যে কোনও অংশ যেতে পারেন৷ দলাই লামার সফরে কোনও বাধা থাকবে না৷’ আর তারপরই বেজিংয়ের তরফে হুঁশিয়ারি দেওয়া হল নয়াদিল্লিকে৷ শুক্রবার বেজিংয়ের তরফে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল যে, ‘যদি দলাই লামা অরুণাচল প্রদেশে যান, তাহলে তার জেরে দু’দেশের মধ্যে শান্তি নষ্ট হবে৷’ তবে বেজিংয়ের হুঁশিয়ারির প্রত্যুত্তরে নয়াদিল্লি কোনও মন্তব্য করেনি৷
আগামী বছরের মার্চে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর আমন্ত্রণে অরুণাচল প্রদেশ সফরে যাওয়ার কথা দলাই লামার৷ আর এ বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকার সবুজ সংকেত দিয়েও দিয়েছে৷
কিন্তু ভারতের এই সবুজ সংকেত দেওয়ায় ভীষণভাবে ক্ষুব্ধ চিন৷ এদিন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেছেন, “মার্চে দলাই লামা বিতর্কিত অরুণাচল প্রদেশ সফরে গেলে তা দু’দেশের শান্তি নষ্ট করবে৷ শুধু তাই নয়, দু’দেশের সীমান্তবর্তী এলাকায় যে স্থিতি রয়েছে, তা-ও বিঘ্নিত হবে৷ ভালরকম প্রভাব পড়বে দ্বিপাক্ষিক সম্পর্কে৷ দলাই লামা গেলেই সীমান্তে চিন-বিরোধী কার্যকলাপ বেড়ে যাবে৷ যা দু’দেশের পক্ষেই খারাপ৷’’
একইসঙ্গে ওই মুখপাত্র আশাপ্রকাশ করেছেন, নয়াদিল্লি দু’দেশের সম্পর্কের কথা মাথা রেখে দলাই লামাকে অরুণাচল প্রদেশে ঢুকতে দেবে না৷ পাশাপাশি, জানিয়েছেন, তিববত-ইস্যুতে ভারত অবশ্যই চিনের বার্তাকে সম্মান জানাবে৷ এদিকে, আর এই হুঁশিয়ারির পরই দলাই লামার অরুণাচল সফর নিয়ে হঠাৎ করেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ যদিও বিশেষজ্ঞ মহলের অনুমান, এ বিষয়ে বেজিংয়ের হুমকি-বার্তাকে খুব একটা গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই৷
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার