সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে যোগীরাজ্য। এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায়। পুলিশ পকসো এবং এসসিএসটি (হিংসা প্রতিরোধ) ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কোনও কারণে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যায় বছর ষোলোর ওই নাবালিকা। এদিকে তাকে খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে যান তার বাবা-মা। পরিবার সূত্রে খবর, ঘটনার দু’দিন পর নাবালিকা নিজেই বাড়ি ফিরে আসে। কিন্তু তারপর থেকে সে কোনও কথা বলছিল না। তখনই তারা মা-বাবার সন্দেহ হয়। নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে কাঁদতে কাঁদতে জানায়, সেই রাতে তিন যুবক তাকে গণধর্ষণ করেছেন। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্তর নাম শৈলেন্দ্র সরোজ ওরফে জাহিদ এবং শেরু ওরফে নাজার আহমেদ। তাঁরা ওই গ্রামেরই বাসিন্দা। তবে অভিযুক্ত অপর যুবকটির ব্যাপারে এখনও কোনও তথ্য জানতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, একের পর এক ধর্ষণের ঘটনায় প্রশ্নের মুখে যোগীরাজ্যের নিরাপত্তা। সম্প্রতি ৮ বছরের এক বালিকাকে বিয়েবাড়িতে ধর্ষণের অভিযোগ উঠেছে মধ্যবয়সি এক যুবকের বিরুদ্ধে। গতকালই ঘটনাটি প্রকাশ্যে এসেছে। তবে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?