সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলিত। স্রেফ জাতের অজুহাত দেখিয়ে পিটিয়ে মারা হল এক যুবককে। তাঁর অপরাধ, ভাই ও আত্মীয়দের নিয়ে গরবা নাচ দেখছিলেন। এই যুক্তিতে বেদম মারা হয় বাকি তিনজনকেও। উৎসবের মরশুমে এমন লজ্জার ঘটনা গুজরাটের আনন্দে।
[গডসে ছাড়াও গান্ধী হত্যায় কি অন্য কেউ জড়িত? তদন্তের দাবিতে মামলা]
স্থানীয় সূত্রে খবর, নবরাত্রি উপলক্ষ্যে গরবা নাচ দেখার শখ ছিল জয়েশ সোলাঙ্কির। তাই ভাই প্রকাশকে নিয়ে বাড়ির কাছে স্থানীয় মন্দিরে গিয়েছিলেন ওই যুবক। সঙ্গে ছিল দুই আত্মীয়। মন্দিরের পাশে দাঁড়িয়ে তারা নাচ দেখছিলেন চারজন। নিচু জাত, গরবা নাচ দেখার অধিকার নেই। অভিযোগ, এই কথা বলে স্থানীয় প্যাটেল সম্প্রদায়ের কয়েকজন যুবক চারজনের উপর চড়াও হয়। বিনা প্ররোচনায় তাদের বেদম মারা হতে থাকে। সব থেকে বেশি মার খান জয়েশ। তাঁকে মারতে মারতে কার্যত আধমরা করে ফেলা হয়। মাথা থেঁতলে দেওয়া হয় দেওয়ালে। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃত জয়েশের সঙ্গে থাকা আত্মীয়রাও হাসপাতালে ভর্তি। আনন্দের এক পুলিশ আধিকারিক জানান, ঘটনায় জড়িত সন্দেহে প্যাটেল সম্প্রদায়ের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুরনো কোনও শত্রুতা নয়, জাতিগত বিদ্বেষের কারণে এই ঘটনা।
[উৎসবের মরশুমে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের]
তবে বিজেপি-শাসিত গুজরাটে সম্প্রতি দলিতদের লাঞ্ছনার ঘটনা বেড়ে চলেছে। এই রাজ্যে গোঁফ রাখার জন্য দলিতদের মারধরের ঘটনা ঘটেছিল দু’বার। আনন্দের ঘটনায় সমালোচনায় সরব হয়েছে বিরোধী কংগ্রেস। তাদের অভিযোগ, বিজেপির জমানায় অসহিষ্ণুতা কী জায়গায় পৌঁছেছে এধরনের ঘটনা তারই প্রমাণ। গুজরাটে বিধানসভা ভোটের আগে এই ঘটনা বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি।
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর