সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উপর আবার আক্রমণের ছক কষছে দাউদ ইব্রাহিম৷ এবার টার্গেট দিল্লি৷ ইন্টেলিজেন্স সূত্রের খবর, দিল্লি রেল স্টেশন, মেট্রোরেল, আইজিআই এয়ারপোর্ট, সংসদ ভবনকে টার্গেট করেছে ‘ডি’ কোম্পানি৷
পুণের এক বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে জেরা করে জানা গিয়েছে আইএসআই-এর চাপে ভারতে হামলার ছক কষছে দাউদ৷ বলাবাহুল্য এই অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে দাউদের পরিচয় বহু পুরনো৷
প্রথমে এই ভয়াবহ পরিকল্পনার কথা জানতে পারে দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলার থানা৷ এরপর এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ইন্টেলিজেন্স ব্যুরো৷
এতদিন পর্যন্ত এই আন্ডারওয়ার্ল্ড ডনের হামলা করার প্রধান জায়গা ছিল মুম্বই৷ ১৯৯৩ সালের মুম্বই ব্লাস্ট-কাণ্ডের প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম বরাবরই টার্গেট করেছে দেশের বানিজ্য নগরীকে৷ কিন্তু এবারই পরিকল্পনা বদলে দিল্লিকে আক্রমণের ছক কষেছে দাউদ৷
প্রসঙ্গত, দাউদের সঙ্গে পাকিস্তানের যে যোগাযোগ রয়েছে তা আগেই প্রমাণিত৷ দাউদকে করাচি থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে আইএসআই৷ এমনটাই অভিযোগ৷ এই পরিস্থিতিতে, দাউদের এই আক্রমণের ছক পরোক্ষভাবে পাকিস্তানের ভারত আক্রমণের পরিকল্পনা কিনা তা সঠিকভাবে বলতে পারছে না গোয়েন্দা সংস্থা৷
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!