সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় নয়া মোড়৷ গুজরাট ও রাজস্থানের অভিযুক্ত পুলিশ অফিসারদের মুক্তির বিরোধিতা করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল বম্বে হাই কোর্ট৷ সোমবার এই রায় ঘোষণা করেন বিচারপতি এএম বদর৷ ফলে মুক্তই রইলেন মামলার অন্যতম অভিযুক্ত তথা গুজরাট এটিএসের প্রাক্তন প্রধান ডিজি বানজারা-সহ আইপিএস অফিসার রাজকুমার পাদিয়ান, পুলিশ অফিসার এন কে আমিন, রাজস্থানের আইপিএস দীনেশ এমএন ও পুলিশ কনস্টেবল দলপৎ সিং রাঠোর৷
[ফের রেকর্ড হারে ডলারের নিরিখে কমল টাকার দাম]
২০০৫-এ গুজরাটে এনকাউন্টারে মৃত্যু হয় সোহরাবুদ্দিন ও তার স্ত্রী কওসর বাইয়ের। ২০০৬-তে এনকাউন্টারে খতম করা হয় সোহরাবুদ্দিনের বিশ্বস্ত তুলসীরাম প্রজাপতিকে৷ ষড়যন্ত্রের অভিযোগ ওঠে, গুজরাট পুলিশের সন্ত্রাস-দমন শাখা ও রাজস্থান পুলিশের বিরুদ্ধে৷ গুজরাট এটিএসের তৎকালীন প্রধান ডিজি বানজারার বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে৷ যদিও পুলিশের খাতায় সোহরাবুদ্দিনকে বিপজ্জনক দুষ্কৃতী হিসাবে চিহ্নিত করা হয়৷ বলা হয়, সন্ত্রাসবাদী কার্যকলাপে যোগ রয়েছে তাঁর৷ ঘটনার তদন্তভার নেয় সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় যে, অপরহণ করেই খুন করা হয়েছে সোহরাবুদ্দিনকে৷ খুন করা হয়েছে তার স্ত্রীকেও৷ ঘটনায়, মূলচক্রী হিসাবে বানজারা এবং গুজরাট ও রাজস্থান পুলিশের আরও চার অফিসারকে গ্রেপ্তার করা হয়৷ অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয় মোট ৩৩ জনকে৷ তবে গতবছর মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত থেকেই বেকসুর খালায় পান বানজারা৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয় সিবিআই৷
[ফের ঊর্ধ্বমুখী জ্বালানির মূল্য, মাথায় হাত মধ্যবিত্তের]
এরপরই সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের করেন সোহরাবুদ্দিনের ভাই রুবাবুদ্দিন ও সিবিআই৷ যার মধ্যে, ডিজি বানজারা, পাদিয়ান ও দীনেশ এমএন-এর মুক্তির বিরোধিতা করে মামলা করে সোহরাবুদ্দিনের ভাই এবং বাকি দু’জনের মুক্তির বিরোধিতা করে মামলা দায়ের করে সিবিআই৷ সোমবার সেই মামলারই রায় ঘোষণা করল বম্বে হাই কোর্ট৷
সর্বশেষ খবর
-
দ্বিতীয় বিয়েতেও মিলল না সুখ! ছ’মাস পেরনোর আগেই তাল কাটল র্যাপার বাদশার দাম্পত্যে
-
‘অনেক যুদ্ধ, অনেক ক্ষত’, বিদায়বার্তায় মেসির সঙ্গী ‘ব্রিন্দিস’, গানেই লড়াইয়ের কাহিনি শোনালেন লিও
-
ভোটের লড়াই, পথের লড়াই! পুরনির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড় কর্মসূচি বামেদের
-
পদ্মের হাতেই পঞ্চায়েতের ‘রিমোট’, বোর্ড তৃণমূলের থাকলেও বীরভূমে পছন্দের মুখ বসানোর ছক বিজেপির!
-
পুজোর আগেই হেঁশেলে আগুন! ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার পিছু কত দর?