সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞানের এই অগ্রগতির যুগেও কুসংস্কার আর অন্ধবিশ্বাসের বলি হতে হল এক ব্যক্তিকে৷ সাপের কামড়ে মৃত বলেই ধরে নেওয়া হয়েছিল মধ্য প্রদেশের রাইসেন জেলার বাসিন্দা সন্দীপকে৷ সঠিক সময় চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারলে তাঁকে হয়তো বাঁচানোও যেত৷ কিন্তু তেমনটা হল না৷ কারণ গ্রামবাসীরা আজও বিজ্ঞানের থেকে কুসংস্কারেই বিশ্বাস বেশি৷ আর তাই একবার নয়, সন্দীপকে বাঁচানোর দু’বার সুযোগ পেয়েও তাঁকে বাঁচাতে পারল না পরিবার৷ পরিবারের চোখে কুসংস্কারের ঠুলি ছিল বলেই মাত্র ২৩ বছরেই ইহলোক ছাড়তে হল তাঁকে৷
আর পাঁচটা দিনের মতো সেদিনও জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন সন্দীপ৷ সেখানেই এক বিষাক্ত সাপ ছোবল দেয় তাঁকে৷ জঙ্গল থেকে ফিরলে তাঁকে স্থানীয় নামকরা তান্ত্রিকের কাছে নিয়ে যায় তাঁর পরিবার৷ বেশ খানিকক্ষণ ঝাড়ফুঁক করার পর তান্ত্রিক জানিয়ে দেন, সন্দীপকে বাঁচানো সম্ভব হল না৷ সন্দীপের মৃতদেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়৷ সেখানে ঘটে আরেক ঘটনা৷ যা দেখে গ্রামবাসীদের চক্ষু চড়কগাছ!
চিতায় শোয়ানো রয়েছে সন্দীপের মৃতদেহ৷ তাতে আগুন দিতেই চিৎকার করে উঠে বসলেন ‘মৃত’ সন্দীপ৷ কেউ ভয়ে শিউরে উঠলেন৷ তো কেউ আবার শ্মশান ছেড়ে দৌড়ে পালালেন৷ তবে সন্দীপের পরিবার বুঝতে পারে তাঁর মধ্যে এখনও প্রাণ রয়েছে৷ কিন্তু এবারও চিকিৎসকের দ্বারস্থ হলেন না তাঁরা৷ সঙ্গে সঙ্গে চিতা থেকে নামিয়ে সন্দীপকে ফের সেই তান্ত্রিকের কাছেই নিয়ে যাওয়া হল৷ বলা বাহুল্য, তান্ত্রিক এবারও তাঁকে বাঁচাতে পারেননি৷ ফলত তাঁকে বাঁচানোর দ্বিতীয় সুযোগও নষ্ট করল পরিবার৷ অবশেষে পুলিশ এসে সন্দীপের মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়৷ তারপর তাঁর সৎকার করা হয়৷
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের