উত্তরপ্রদেশে প্রবল ঝড়বৃষ্টি (Uttar Pradesh Rain)। দুর্যোগে এখনও পর্যন্ত রাজ্যে ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে গাছ। ফলে ব্যাহত যান চলাচল। শুধু তা-ই নয়, ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ।
আরও পড়ুন:
বুধবার বিকেল থেকে ঝড়বৃষ্টি শুরু হয় উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়। কিছুক্ষণের মধ্যেই তা ভয়ংকর আকাড় ধারণ করে। রাতভর দুর্যোগে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ঝড়বৃষ্টিতে সর্বাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে প্রয়াগরাজে। যেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। ভাদোহিতে মৃতের সংখ্যা ১৫। মির্জাপুরে মৃত্যু হয়েছে ১০ জনের। প্রয়াগরাজে ভেঙে পড়েছে বহু গাছ। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট।
পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার বিনোদ প্যাটেল বলেন, “পাথর গির্জাঘর, অশোকনগর, কাছারি রোড এবং মহাত্মা গান্ধী মার্গ-সহ বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। সেগুলি দ্রুত সরিয়ে ফেলার কাজ চলছে।” বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা।
সর্বশেষ খবর
-
‘যে খেলবে, তার উন্নতি হবে’, কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে মোদির মুখে ‘ফ্রেন্ডস’ বার্তা
-
রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের বদলে গরম জল! সত্যিই কি কাজ করে এই ঘরোয়া টোটকা?
-
গসিপের দাম ৩০০ টাকা! পরনিন্দা-পরচর্চা থেকে আয় করেই জোড়া বাড়ির মালকিন বৃদ্ধা
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?