সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালাক। এই শব্দটি তিনবার উচ্চারণ করে তাৎক্ষণিকভাবে স্ত্রীর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করতে দিতে পারেন স্বামী। মুসলিম সমাজে তিন তালাক নামে এমনই প্রথার প্রচলন আছে। প্রচলন এতটাই, যে খোদ সুপ্রিম কোর্টের রায়কেও মানতে চাইছে না মুসলিমদের একাংশ। বস্তুত, তালাক শব্দটি উচ্চারণ করারও প্রয়োজন মনে করেনি উত্তরপ্রদেশের সাহারানপুরে বাসিন্দা এক ব্যক্তি। পণ না মেলায় এক টুকরো কাগজে লিখেই স্ত্রীকে তিন তালাক দিয়েছে সে। ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
[সমকামী হওয়ার ‘অপরাধ’, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বহিষ্কৃত ছাত্রী]
জানা গিয়েছে, বছর চারেক সাহারানপুরের বাসিন্দা সইদ নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। তাঁর অভিযোগ, পণ বাবদ ১ লক্ষ টাকা ও ১টি বাইক না পেয়ে তাঁর উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা। শেষপর্যন্ত গতবছর ওই মহিলাকে জোর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার আমচকাই স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুড়বাড়িতে যায় সইদ। ফের স্বামী-স্ত্রীর বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন একটি ধারালো ছুরি নিয়ে স্ত্রী উপর চড়াও হয় সইদ। এরপর এক টুকরো কাগজে তালাক শব্দটি তিনবার লিখে, সেটি স্ত্রীর দিকে ছুড়ে দিয়ে পালিয়ে যায় সে। মহিলার চিৎকারে ছুটে আসেন পরিবারের লোকেরা। গুরুতর জখম ওই মহিলাকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনায় স্থানীয় থানায় স্বামী, শ্বশুড় ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। সাহারানপুরের পুলিশ সুপার (গ্রামীণ) বিদ্যাসাগর মিশ্র জানিয়েছেন, আক্রান্ত মহিলার পরিবারের আর্থিক অবস্থা একেবারেই ভাল নয়। তাঁর বাবা গুরুতর অসুস্থ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[‘সংঘ পরিবারের সদস্যরা খুন হলে উদারপন্থীরা নীরব থাকেন কেন?’]
প্রসঙ্গত, তিল তালাক প্রথা রোধ করার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাঁচজন মুসলিম মহিলা। তাঁদের দাবিকে সমর্থন করে কেন্দ্রের মোদি সরকারও। দীর্ঘ শুনানির পর, গত ২২ আগস্ট তিন তালাককে সাংবিধানিক বলে ঘোষণা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। আগামী ছয় মাসের মধ্যে এই প্রথা রোধ করার জন্য কেন্দ্রকে নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।
[ভোটের পর ‘অজানা উৎস’ থেকে বিজেপির অ্যাকাউন্টে ৪৬১ কোটি!]
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে