Delhi

তুচ্ছ বিষয়ে বিবাদ, প্রকাশ্যে ফুড ডেলিভারি কর্মীকে গুলি পুলিশের! ‘বুলেট’ ফুঁড়ে বেরিয়ে যুবককে আঘাত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে পাণ্ডবকে মৃত ঘোষণা করা হয়। অন্য যুবক সেখানেই চিকিৎসাধীন। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও মামলাও রুজু করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৪:২১

options
link
তুচ্ছ বিষয়ে বিবাদ, প্রকাশ্যে ফুড ডেলিভারি কর্মীকে গুলি পুলিশের! ‘বুলেট’ ফুঁড়ে বেরিয়ে যুবককে আঘাত
ছবি: এআই দ্বারা নির্মিত।

প্রকাশ্যে ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা এলাকায়। নিহত ওই যুবক একটি মোটরবাইকে বসেছিলেন। পিছনের আসনে ছিলেন তাঁর আরও এক বন্ধু। গুলি যুবকের শরীর ফুঁড়ে ওই যুবককেও আঘাত করে বলে অভিযোগ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জাফরপুর কালান এলাকায় রূপেশ নামে এক যুবক তাঁর পুত্রের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। উপস্থিত ছিলেন প্রায় ২০ জন। কেক কাটা হয়ে গেলে উপস্থিত অতিথিরা একে একে ছত্রভঙ্গ হয়ে বাড়ির দিকে রওনা দেন।রাত ২টো নাগাদ কয়েকজন যুবক ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। কয়েকজন মোটরবাইকে বসে গল্প করছিলেন। সেখানেই ছিলেন ওই ফুড ডেলিভারি কর্মী পাণ্ডব কুমার। অভিযোগ, তখনই নীরাজ নামে এক পুলিশকর্মীর সঙ্গে তুচ্ছ বিষয়ে তাঁর বিবাদ শুরু হয়। আচমকা নীরাজ পকেট থেকে বন্দুক বের করে যুবককে লক্ষ্য করে গুলি চালায়। গুলি পাণ্ডবের বুক ফুঁড়ে বেরিয়ে যায়। শুধু তা-ই নয়, গুলিটি তাঁর পিছনের আসনে বসে অন্য এক যুবকের পেটে গিয়ে আঘাত করে।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে পাণ্ডবকে মৃত ঘোষণা করা হয়। অন্য যুবক সেখানেই চিকিৎসাধীন। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও মামলাও রুজু করা হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.