Delhi Rain Updates

রাতভর বৃষ্টিতে দিল্লির রাস্তা যেন নদী, গাছ পড়ে অবরুদ্ধ বহু রাস্তা, নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত ৩

গোটা রাতের ভারী বর্ষণে বিপর্যস্ত দিল্লি। রাজধানীর বহু এলাকা জলের তলায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৫:৪৩

options
link
রাতভর বৃষ্টিতে দিল্লির রাস্তা যেন নদী, গাছ পড়ে অবরুদ্ধ বহু রাস্তা, নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত ৩
বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হবে দিল্লিতে, জানিয়েছে হাওয়া অফিস।

গোটা রাতের ভারী বর্ষণে বিপর্যস্ত দিল্লি। রাজধানীর বহু এলাকা জলের তলায়। গাছ উপড়ে অবরুদ্ধ একাধিক রাস্তা। গতকাল রাতেই রোহিনী এলাকায় একটি নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ৩ জনের। মৌসম ভবন সতর্ক করেছে, বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হবে দিল্লিতে। পুরসভা নিকাশিতে জোর দিলেও লাভ হচ্ছে না। 

Advertisement

Advertisement

দুর্যোগের দিল্লির একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, জলমগ্ন রাস্তাগুলিতে ধীর গতিতে এগোচ্ছে গাড়ি। নোংরা হাঁটুজল ভেঙে গন্তব্যের দিকে এগোচ্ছেন পথচারীরা। গাছ উপড়ে রাজধানীর একধিক প্রধান সড়ক অবরুদ্ধ হওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অবিরাম বর্ষণের পাশাপাশি শহরের নিকাশি ব্যবস্থা অচল হয়ে পড়ায় বেশ কয়েকটি এলাকায় রাস্তাঘাট ছোটখাটো নদীতে পরিণত হয়েছে। জমা জলে বিপর্যস্ত সদর বাজার, গ্রেটার কৈলাশ, বদরপুর, নাসিরপুর, তেলিওয়ারা, মহাবীর বাজার, স্বরূপ নগর, কুশক রোড, মুনিরকা, দ্বারকা, বিকাশ মার্গ, পূর্ব দিল্লি এবং নতুন দিল্লি রেলওয়ে স্টেশন চত্বর।

Advertisement

আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং-এ ৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে লোধি রোডে ৮০.২ মিলিমিটার, রিজ-এ ৭৭.৮ মিলিমিটার, পালামে ৬৩ মিলিমিটার এবং আয়ানগরে ৫৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষণের প্রভাব পড়েছে রাজধানীর সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী গুরুগ্রামেও। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় নরসিংহপুর, বসাই, উমাং ভরদ্বাজ চক, কাদিপুর, সেক্টর ১০এ ও সোহনা রোডের কাছে দিল্লি-জয়পুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.