সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের মানবিক মুখ দেখল দেশবাসী৷ মাত্র একদিনের কন্যাসন্তানকে ফ্লাইওভারের নিচে ফেলে দিয়ে গিয়েছিল অজ্ঞাতপরিচয় কোনও দম্পতি৷ খবর পেয়ে পুলিশ গিয়ে শিশু সন্তানটিকে দত্তক নিল৷ আপাতত এইমস-এ নার্সদের হেফাজতে রাখা হয়েছে শিশুটিকে৷
মঙ্গলবার রাত ১টা নাগাদ পুলিশের দফতরে ফোন আসে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের নিচে একটি শিশু সন্তানকে কেউ ফেলে রেখে গিয়েছে৷ তড়িঘড়ি পুলিশ সেখানে ছুটে যায়৷ শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এইমস-এ৷ সেখানে নার্সরা শিশুটির দেখভালের দায়িত্ব নেয়৷
শিশুটি যেখানে পড়েছিল সেখানে একটি ব্যাগ পাওয়া গিয়েছে৷ ব্যাগ থেকে কিছু তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশ৷ সেই সূত্র ধরে শিশুটির মা-বাবার খোঁজ পাওয়ার চেষ্টা চলছে৷ শিশুটির মা-বাবার খোঁজে ঘটনাস্থলে আবার যাবে পুলিশ৷ তবে ততদিন নিজেরাই শিশুটিকে দত্তক নিয়েছে পুলিশ৷ সঙ্গে আছে এইমস-এর নার্সরাও৷ শিশুটিকে পুলিশ ও হাসপাতাল সহায়তায় আপাতত বড় করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
ঘর বন্ধ থাকলে স্টিকার লাগাবেন গণনাকর্মীরা, বাণিজ্যিক গৃহের জন্য আলাদা প্রশ্নের তালিকা
-
জলে ভেজালেই অতিরিক্ত পিচ্ছিল সোয়াবিন? হতে পারে ভেজাল, বুঝে নিন এই সহজ উপায়ে
-
অফিসে অশান্তি লেগেই রয়েছে? ছাঁটাইয়ের আতঙ্ক! চাকরি বাঁচাতে বাস্তুর এই ৪ নিয়ম মানুন
-
‘অযোগ্য’রা পাচ্ছে ৩ হাজার! এক ক্লিকেই এবার অভিযোগ, পাড়ায় পাড়ায় হবে অন্নপূর্ণা কমিটি
-
এখনই জাতিগত সব শংসাপত্র যাচাই নয়, রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের