সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে ব্ল্যাকমেল করার চেষ্টা! তাও আবার যৌনতার ফাঁদ পেতে। দুঃসাহসিক এই কাণ্ড ঘটিয়ে শ্রীঘরে রাজস্থানের (Rajasthan) দুই যুবক। তবে মূল অভিযুক্ত এখনও অধরা।
জানা গিয়েছে, গত মাসে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলকে (Prahlad Patel) ভিডিও কল করে ফাঁদে ফেলার চেষ্টা করে একটি চক্র। প্রথমে মন্ত্রীর হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা হয়। সেটি রিসিভ করার সঙ্গে সঙ্গে চালিয়ে দেওয়া হয় পর্ন ভিডিও। প্রহ্লাদ প্যাটেল সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন। কিন্তু এর পর তাঁকে ফোন করে ওই কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
[আরও পড়ুন: বিহারে বিদ্যুৎ মাশুলের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের গুলি, মৃত ১, নীতীশকে তোপ বিজেপির]
বাধ্য হয়ে কেন্দ্রীয় মন্ত্রী যোগাযোগ করেন দিল্লি পুলিশের (Delhi Police) কমিশনারের সঙ্গে। তদন্তে নেমে দিল্লি পুলিশ রাজস্থানের ভরতপুর থেকে মহম্মদ ভাকিল এবং মহম্মদ সাহেব নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে আরেক অভিযুক্ত সাবির পলাতক। তাঁর খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।
[আরও পড়ুন: অসমের হত্যাকাণ্ডে অসহায় পরিবার, ত্রাতা হয়ে দাঁড়ালেন বিজেপি বিধায়ক]
জেরায় অভিযুক্তরা জানিয়েছে, এই ধরনের প্রতারণার বড়সড় চক্র চালাত তারা। এদের মূল উদ্দেশ্য হল যৌনতার ফাঁদ বিছিয়ে মানুষকে বেকায়দায় ফেলে টাকা আদায় করা। কিন্তু মন্ত্রী শুরুতেই তাদের পরিকল্পনা ধরে ফেলেন। তারপরই পুলিশের হস্তক্ষেপে অভিযুক্তরা ধরা পড়ে যায়।
সর্বশেষ খবর
-
চিরবিদায় জামশেদপুর এফসি, চোখের জলে মোহনবাগান ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ ফুটবলারদের
-
লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ষাটোর্ধ্ব মহিলার
-
বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ
-
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!