সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: ফের কাঠগড়ায় দিল্লি। ন্যাশনাল ক্রাইম ব্যুরো সবে জানিয়েছে যে, রাজধানীই সবথেকে বিপজ্জনক শহর। অর্থাৎ নিরাপদ নয় নারীদের জন্যও। তা যেন অক্ষরে অক্ষরে প্রমাণিত হল। ফের হেনস্তার মুখে এক মহিলা। এবার এক অধ্যাপিকার অঙ্গ স্পর্শ করে, তাঁর সামনেই হস্তমৈথুনে রত হল এক যুবক। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ছড়াল চাঞ্চল্য।
[ মুখ্যমন্ত্রীর কাছে স্কুল বন্ধ করে দেওয়ার আবেদন নির্যাতিতার বাবার ]
ঘটনা গত বৃহস্পতিবারের। কনৌট প্লেসের এক অফিস বিল্ডিংয়ের চত্বরেই হেনস্তার মুখে পড়েন ওই মহিলা। নির্যাতিতার বয়ান অনুযায়ী, সেদিন অফিসের ব্রেক চলাকালীন তিনি অফিস চত্বরে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছিলেন। এক সময় খেয়াল করেন এক বছর কুড়ির যুবক তাঁর দিকে তাকিয়ে আছে। তাঁকে অনুসরণ করছে। তখনই সতর্ক হন তিনি। কিছুক্ষণ এরকম চলার পর, তিনি যুবকটিকে জিজ্ঞাসা করেন, কোনও সমস্যা হয়েছে কিনা। উত্তরে না বলে যুবকটি। কিন্তু পিছু ছাড়ে না। তারপরই আচমকা সে মহিলার স্তনে হাত দেয়। এরপর হস্তমৈথুন শুরু করে। আতঙ্কিত হয়ে ওই মহিলা দরজার দিকে দৌড় দেন। কিন্তু হেনস্তাকারী তার পথ আটকে দাঁড়ায়। কোনওরকমে তাকে ধাক্কা দিয়ে দরজার কাছে পৌঁছান মহিলা। কিন্তু ওই যুবক ততক্ষণে তাঁর ফোনটি কেড়ে নিয়ে চম্পট দিয়েছে।
I was on a break on the terrace, when a man started pacing in front of me, he then groped me, when I tried running away I noticed the terrace gate was bolted, he then grabbed my hand and started touching himself, I shouted after which he ran away: Victim #Delhi pic.twitter.com/ySoIio6X9a
— ANI (@ANI) December 2, 2017
ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। অফিস চত্বরে দিনেদুপুরে এক মহিলার এহেন নিগ্রহ ফের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে নারী নিরাপত্তাকে। মহিলার চিৎকার শুনে আশেপাশের আরও লোক দৌড়ে আসেন। কিন্তু নাগালের বাইরে চলে যায় দুষ্কৃতী। এদিকে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। কিন্তু সেখানেও গেরো। প্রথমত ফুটেজ এতটাই ‘হেজি’ যে ভালভাবে বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত, যুবকটি তার জ্যাকেটের হুডে মাথা ঢেকে রেখেছিল। ফলে স্পষ্ট করে তার মুখও দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ওই মহিলা। তবে এখনও অপরাধীর টিকির নাগালও পাওয়া যায়নি।
[ মুখ্যমন্ত্রীর জনসভায় শহিদ কন্যাকে পুলিশি হেনস্তা, ভাইরাল ভিডিও ]
সর্বশেষ খবর
-
কণ্ঠরোধের পালটা! একজোট হয়ে ট্রাম্পকে ‘চুপ’ করিয়ে দিল মার্কিন মিডিয়া, ভিডিও ভাইরাল
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আজ থেকেই তাণ্ডব! জেনে নিন পূর্বাভাস
-
পুজো মিটলেই সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার! পাবেন ৩০ লক্ষ পরিবার
-
ভরা মঞ্চে রাহুলের প্রশ্রয়ে মোদিকে অপমান কমেডিয়ানের, ‘লক্ষ্মণ’ সুনীলের তোপ, ‘এমন নেতাকে দেশের ভার দেবেন?’
-
রাজ্যে হবে ‘বনতারা’! শিল্প সম্ভাবনা উসকে মুম্বইয়ে আম্বানির সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু