বিশ্বের মহাশক্তিধর দেশের প্রেসিডেন্ট তিনি। কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পকেই কার্যত চুপ করিয়ে দিল মার্কিন মিডিয়া! সোমবার হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে নির্মাণশ্রমিকদের সঙ্গে কথা বলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট যে কী বলছেন, তার এক বর্ণও শোনা যায়নি। মনে করা হচ্ছে, সংবাদমাধ্যমের উপর ট্রাম্প যেভাবে খড়গহস্ত হয়েছেন তারই পালটা ভোগ করতে হল তাঁকে।
দীর্ঘদিন ধরেই মার্কিন মিডিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়েছেন ট্রাম্প। আচমকাই ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়েছে ‘সিএনএন’, ‘এমএস নাও’ এবং ‘পলিটিকো’র মতো প্রথমসারির মার্কিন সংবাদমাধ্যমকে। তবে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিযোগিতা ভুলে একজোট হয়েছে মার্কিন মিডিয়া। সোমবার ‘ফক্স নিউজ মিডিয়া’, ‘এবিসি নিউজ’, ‘সিবিএস নিউজ’, এবং ‘এনবিসি নিউজ’ যৌথভাবে জানিয়েছে যে, তারা আর পর্যায়ক্রমিক যৌথ সংবাদ সংগ্রহের (রোটেটিং পুল) কার্যক্রমে অংশ নেবে না।
আরও পড়ুন:
যৌথ বিবৃতিতে সংবাদমাধ্যমগুলির বক্তব্য, ‘সরকার সম্পর্কে সঠিক ও স্বাধীন তথ্য পাওয়ার অধিকার জনগণের রয়েছে। কোনও সংবাদমাধ্যমের উপর আপত্তি জানিয়ে কোনও প্রশাসনেরই তাদের দায়িত্ব পালনে বাধা বা বিধি-নিষেধ আরোপ করা উচিত নয়।’ উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের দায়িত্বটি ঐতিহ্যগতভাবেই দেশটির শীর্ষস্থানীয় পাঁচটি টেলিভিশন নেটওয়ার্ক যৌথভাবে পালন করে আসছে। চ্যানেলগুলি পর্যায়ক্রমিকভাবে প্রেসিডেন্টের বিভিন্ন অনুষ্ঠানে তাদের নিজস্ব ক্যামেরা ক্রু পাঠায়। সেই ভিডিও ফুটেজ তারা বাকি সম্প্রচারমাধ্যমগুলির মধ্যে বণ্টন করে দেয়।
সংবাদমাধ্যমগুলি ‘বয়কট’ করার পর হোয়াইট হাউসে নতুন হেলিপ্যাড উদ্বোধন করেন ট্রাম্প। তারপর বক্তব্যও রাখেন। কিন্তু ট্রাম্পের কথা শোনাই যায়নি। গোটা ঘটনার সম্প্রচার করছিল নিউজম্যাক্স। রোটেটিং পুল ছিল না বলে অনুষ্ঠানে মাইকের ব্যবস্থা করা যায়নি। ক্যামেরা ছিল বলে প্রেসিডেন্টকে অন্তত দেখা গিয়েছে, এমনটাই নিউজম্যাক্সের দাবি। ভাইরাল হয়েছে ট্রাম্পের ‘মিউট’ হওয়া ভিডিও। আপাতত ট্রাম্পের খবর মানুষের কাছে পৌঁছে দিতে ‘ট্রাম্প টিভি’ চালু করেছে হোয়াইট হাউস। যদিও ট্রাম্পপত্নী মেলানিয়া নিজের অনুষ্ঠান সম্প্রচারের অনুমতি দিয়েছেন ‘নিষিদ্ধ’ সিএনএনকে। বিখ্যাত মার্কিন সংবাদসংস্থাটি ইতিমধ্যেই ট্রাম্পের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।
Trump made his first remarks without the TV pool and it is impossible to hear him through the White House feed. He is doing an unveiling of the new helipad just before Xi’s visit.
Nothing but static for 9 minutes and Trump is wheels up. pic.twitter.com/xpMqvA7SSJ
— Sophia Cai (@SophiaCai99) September 21, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাত্র ২৯-এই শেষ! রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু কলকাতার ময়দান মাতানো ফুটবলারের
-
পুজোর মাঝেও ভোট, রাজ্যের কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে নির্বাচন কবে?
-
মন্দারমণিতে উত্তাল সমুদ্রে স্নান, তলিয়ে মৃত্যু নাবালক-সহ ২, নিখোঁজ আরও এক
-
৩৫০ কোটির ক্লাবে প্রবেশের আগে ‘হনুমান অংশ’-এর শাহী সাক্ষাৎ, কী আলোচনা হল বৈঠকে?
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আজ থেকেই তাণ্ডব! জেনে নিন পূর্বাভাস