গতবছরও খেলে গিয়েছেন কলকাতার ময়দানে। রক্ষণভাগে দলের স্তম্ভ হয়ে উঠেছিলেন। কিন্তু দুর্ঘটনা কেড়ে নিল সেই ফুটবলারের প্রাণ। মাত্র ২৯ বছর বয়সে মর্মান্তিক পরিণতি হল কেরলের ফুটবলার রিজন হোসের। কেরল ফুটবলে রিজন যথেষ্ট পরিচিত নাম। বাইক দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবন। ফুটবলারের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে ইস্টবেঙ্গল।
গত ৬ সেপ্টেম্বর ২৯ বছর পূর্ণ করেছিলেন রিজন। কালিকট এফসির হয়ে নতুন মরশুমে খেলাও শুরু করেছিলেন। জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বাইকে চেপে যাচ্ছিলেন রিজন। সঙ্গে ছিলেন আরেক ফুটবলার ঘানি আহমেদ নিগম। রাতের অন্ধকারে উলটোদিক থেকে ছুটে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে রিজনদের বাইকে। পথের ধারে ছিটকে পড়েন দুই ফুটবলার। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দু’জনকে। চিকিৎসা চলাকালীনই রিজনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
কেরলের হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন রিজন। কালিকট এফসির হয়ে জিতেছেন কেরলের ঘরোয়া ফুটবলের ট্রফি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টে নামার কথা ছিল তাঁর। শুরু করেছিলেন প্রাক মরশুম প্রস্তুতিও। গতবছর অবশ্য রিজনকে দেখা গিয়েছিল কলকাতার মাঠে। শ্রীভূমি এফসির জার্সিতে খেলেছিলেন এই ডিফেন্ডার। কলকাতা লিগে খেলেছেন একাধিক ম্যাচ। তার আগে ২০২২ সালে জর্জ টেলিগ্রাফের জার্সিতেও কলকাতা লিগে খেলতে দেখা গিয়েছে রিজনকে। কলকাতা ময়দানে খেলে যাওয়া ফুটবলারের মর্মান্তিক পরিণতিতে শোকপ্রকাশ করেছে ইস্টবেঙ্গল।
ক্লাবের সদস্য ফুটবলারকে হারিয়ে শোকে মুহ্যমান কালিকট এফসিও। ইনস্টাগ্রামে তাদের বার্তা, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে। এত তাড়াতাড়ি তোমাকে হারাতে, তোমাকে বিদায় জানাতে আমরা তৈরি ছিলাম না। তুমি আজীবন আমাদের চ্যাম্পিয়ন থাকবে। রেস্ট ইন পিস।’ উল্লেখ্য, বছরদুয়েক অন্য ক্লাবে খেলার পর এই মরশুমেই কালিকটে ফিরেছিলেন রিজন। কিন্তু মাঠে নামার আগেই থেমে গেল তাঁর জীবনদীপ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দলে মধ্যবিত্তই বেশি, নেতৃত্বে পিছিয়ে শ্রমিক-কৃষকরা, ‘সর্বহারা’দের খোঁজে সিপিএম
-
রুশ বন্ধুত্ব বজায় রেখেই যুদ্ধাবসানের পক্ষে, বড় কূটনৈতিক পরীক্ষার মুখে ভারত
-
ফোন আপডেট নিতেই গায়েব হাজার হাজার টাকা! অভিনব প্রতারণার শিকার বর্ধমানের যুবক
-
‘স্বাধীনতা-জীবিকা’র সমার্থক ‘ভাত’, বাম যুবদের মঞ্চে কৃষক-কবি আজিবরের কবিতা ভাইরাল
-
বাণিজ্য যুদ্ধ অতীত! এক দশক পর ফের আমেরিকা সফরে জিনপিং