Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Xi Jinping

বাণিজ্য যুদ্ধ অতীত! এক দশক পর ফের আমেরিকা সফরে জিনপিং

বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিতেই শি-এর এই ওয়াশিংটন সফর। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন সফর করবেন শি। ছ'মাসের মধ্যে যুযুধান দুই রাষ্ট্রনেতার এটি দ্বিতীয় বৈঠক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:৪২

options
link
বাণিজ্য যুদ্ধ অতীত! এক দশক পর ফের আমেরিকা সফরে জিনপিং zoom
চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।
Advertisement

চিনের উপর চাপ তৈরি করতে গিয়ে আমেরিকাকে কিছু ক্ষেত্রে বেজিংয়ের উপর নির্ভরতার বিষয়টি মাথায় রাখতে হচ্ছে। এই কারণেই বাণিজ্য যুদ্ধ ধীরে ধীরে আলোচনার দিকে গিয়েছে। এই পরিস্থিতিতেই প্রায় এক দশক পর আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা যাচ্ছে চিনা প্রেসিডেন্টকে প্রথা ভেঙে অভ্যর্থনা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।

ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে জিনপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিতেই শি-এর এই ওয়াশিংটন সফর। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন সফর করবেন শি। ছ’মাসের মধ্যে যুযুধান দুই রাষ্ট্রনেতার এটি দ্বিতীয় বৈঠক। ১১ বছর পর ওয়াশিংটনে শি-র সফর তাই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নজরে। আলোচনায় কৃত্রিম মেধা থেকে তাইওয়ান যেমন থাকবে, তেমনই প্রশ্ন উঠছে বাণিজ্যযুদ্ধ-বিরতির মেয়াদ কি তাহলে বাড়বে? ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্প ও শি-র বৈঠক হওয়ার কথা। বেশ আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা এবং নৈশভোজেরও আয়োজন করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিনা প্রেসিডেন্টকে প্রথা ভেঙে অভ্যর্থনা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।

রবিবারই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চিনের উপপ্রধানমন্ত্রী হে লিফেংয়ের মধ্যে বৈঠক হয়েছে। এই বৈঠককে ট্রাম্প-শি বৈঠকের প্রস্তুতি হিসাবেও দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসের সাউথ লনে পূর্ণ সামরিক সম্মান ও ২১ তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হবে চিনের প্রেসিডেন্টকে। রোজ গার্ডেনে সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের পর ওভাল অফিস এবং ক্যাবিনেট রুমে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক হবে। ওই দিনই হোয়াইট হাউসের ইস্ট রুমে আয়োজিত বিশেষ নৈশভোজে উপস্থিত থাকবেন টেসলা-প্রধান এলন মাস্ক, অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস, অ্যাপল-কর্তা টিম কুক এবং এনভিডিয়া-র সিইও জেনসেন হুয়াং।

এদিকে, তিনটি সিএনএন, এমএস নাও এবং পলিটিকো সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে ঢুকতে না দেওয়ায় এবার ডোনাল্ড ট্রাম্পকে কভারেজ দেওয়া থেকে একঘরে করল আমেরিকার প্রথমসারির সাংবাদমাধ্যমগুলি। টেলিভিশন পুল কনসর্টিয়ামের চেয়ারপার্সন জানিয়েছেন, প্রেসিডেন্টের ইভেন্ট সম্প্রচার করবে না নিউজ পুলগুলি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.