গত মরশুমে আইএসএলের সম্প্রচার নিয়ে যথেষ্টই সমস্যা দেখা গিয়েছিল। এবার সেই সমস্যা আশা করা হচ্ছে মিটে যাবে। এই মরশুম থেকেই ফেডারেশন-ক্লাবজোট যৌথ মডেলে শুরু হতে চলেছে আইএসএল। আইএসএলকে এগিয়ে নিয়ে যেতে নতুন সিইও নিয়োগ করা হয়েছে। ভক্তরা যেন সহজেই আইএসএল দেখতে পান, তার ব্যবস্থা করা হচ্ছে বলেই খবর।
আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই মরশুমের আইএসএল। গত মরশুমে এফএসডিএল সরে যাওয়ার পর আইএসএল আয়োজনে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল ফেডারেশনকে। দ্বারস্থ হতে হয়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর। শেষ পর্যন্ত সিঙ্গল লেগে হয়েছিল দেশের সেরা ফুটবল প্রতিযোগিতাটি। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রথম থেকেই সতর্ক ফেডারেশন কর্তারা।
আরও পড়ুন:
আইএসএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ অক্টোবর থেকে লিগ শুরু হবে। চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। খেলবে ১৩টি দল। চিরাচরিত হোম-অ্যাওয়ে ফরম্যাটে লিগ হবে। পুরনো ভাবেই লিগ পর্ব শেষে যে দল শীর্ষে থাকবে, তাদের শিল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এরপর সেরা ৬ দলের প্লেঅফ ফরম্যাটে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে। এবার মোট ১৬৩টি ম্যাচ হবে।
শুরুতে ১৪টি দলকে নিয়ে লিগ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দিতে না পারায় বাদ পড়েছে কলকাতার ডায়মন্ড হারবার এফসি। এআইএফএফ জানিয়েছে, ডায়মন্ড হারবার এফসির জন্য অবনমনের নিয়মে কোনও ছাড় দেওয়া হবে না। অর্থাৎ লিগ টেবিলের একেবারে নীচে রাখা হবে ও পরের মরশুমে খেলতে হবে দ্বিতীয় ডিভিশনের লিগে। অর্থাৎ, অবনমিত দলটি হবে ডায়মন্ড হারবারই। জানা গিয়েছে, এই মরশুমে আইএসএল দেখা যাবে টেলিভিশনে। তবে আইএসএলের নিজস্ব ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। জানা গিয়েছে, ইউটিউবের পাশাপাশি জি স্পোর্টসেও দেখা যাবে আইএসএলের ম্যাচ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আজ থেকেই তাণ্ডব! জেনে নিন পূর্বাভাস
-
পুজো মিটলেই সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার! পাবেন ৩০ লক্ষ পরিবার
-
ভরা মঞ্চে রাহুলের প্রশ্রয়ে মোদিকে অপমান কমেডিয়ানের, ‘লক্ষ্মণ’ সুনীলের তোপ, ‘এমন নেতাকে দেশের ভার দেবেন?’
-
রাজ্যে হবে ‘বনতারা’! শিল্প সম্ভাবনা উসকে মুম্বইয়ে আম্বানির সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু
-
বদলে যাবে উত্তরের পর্যটন, উদ্বোধনের আগেই ভাইরাল মূর্তি নদীর উপর তৈরি নয়া ব্রিজ