১০ জনে খেলা মোহনবাগানকে হারাতে পারেনি মহামেডান। বরং এগিয়ে থেকেও জোড়া গোল হজম করেছে ১০ জনে খেলা মোহনবাগানের বিরুদ্ধে। ফলে হাতছাড়া হয়েছে কলকাতা লিগ। এই ধাক্কা মোটেও মানতে পারেনি মহামেডান। এবার তারা আইএফএ শিল্ড (IFA shield 2026) বয়কট করল। আগামী কাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে খেলবে না তারা।
সমস্যার সূত্রপাত শনিবার কলকাতা লিগের ম্যাচ থেকে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং মহামেডান। ম্যাচ জিতলেই লিগ চ্যাম্পিয়ন, অঙ্কটা খুবই সহজ ছিল দুই দলের সামনে। এমতাবস্থায় ম্যাচের প্রথম গোলটি করে মোহনবাগান। বিরতির আগেই তা শোধ করে দেয় মহামেডান। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই লালকার্ড দেখে ১০ জনে নেমে যায় সবুজ-মেরুন ব্রিগেড। তা সত্ত্বেও ম্যাচের শেষে ফল মোহনবাগানের পক্ষে ৩-২। আটবছর পর ঘরোয়া লিগ জেতে সবুজ-মেরুন ব্রিগেড।
ওই ম্যাচ শেষ হওয়ার পর থেকেই রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দেন মহামেডান কর্তারা। দল যে শিল্ড খেলবে না, সেটা পরিষ্কার হয়ে যায় তখন থেকেই। সচিব ওয়াসিম আক্রম বলেছিলেন, “রেফারিং জঘন্য। আমরা শিল্ড খেলব না।” ক্লাবের সভাপতি গজল উজ জাফরের গলায় একই সুর। তিনি বলেন, “আমরা আইএফএ শিল্ডে অংশ নেব না। এমন ঘটনা বারবার ঘটেছে। এটা সহ্য করা সম্ভব নয়।” মহামেডানের দাবি ছিল, ৭৩ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোল আসলে অফসাইড। ওই ম্যাচ রিপ্লে হওয়া উচিত।
রিপ্লের দাবিত সোমবার আইএফএর সঙ্গে বৈঠকে বসেন মহামেডান কর্তারা। কিন্তু বৈঠকের পর জানা যায়, আইএফএ শিল্ড খেলবে না মহামেডান। আগামী কাল থেকেই শুরু হচ্ছে শিল্ড। একেবারে শেষ মুহূর্তে মহামেডান সরে দাঁড়ানোয় আইএফএ যোগাযোগ করেছে কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকা ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। উল্লেখ্য, আগামী কাল অর্থাৎ ২২ সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মহামেডানের ম্যাচ ছিল। ২৩ সেপ্টেম্বর মোহনবাগান নামছে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। ব্রাজিল ম্যাচের জন্য যেহেতু এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গন পাওয়া সম্ভব হবে না, সেই কারণেই মোহনবাগান, ইস্টবেঙ্গল মাঠের পাশাপাশি বারাসত স্টেডিয়াম এবং কিশোরভারতী স্টেডিয়ামে শিল্ডের গ্রুপ লিগের ম্যাচ করতে চাইছে আইএফএ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রধান অতিথি নদী! যোগ দেবেন নাকি সবুজে ঘেরা এই বর্ণময় অনুষ্ঠানে?
-
বেতন-সহ কাজের সুরক্ষার দাবি, আন্দোলনের হুঁশিয়ারি জীবিকা সেবকের
-
বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট লড়াই! যন্ত্রমানবকে হারাতে পারলেন মার্কিন যুবক? ভাইরাল ভিডিও
-
চলত ভাড়ায়, বর্ধমানের ওই মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের
-
ইউক্রেন যুদ্ধের মাঝেও অক্ষত দুর্গ! রাশিয়ায় নির্বাচনে পুতিন ঝড়ে সাফ বিরোধীরা