Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Rajya Sabha Election

পুজোর মাঝেও ভোট, রাজ্যের কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে নির্বাচন কবে?

মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন প্রক্রিয়ার খুঁটিনাটি জানাল নির্বাচন কমিশন।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:১৬

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:১৬

options
link
পুজোর মাঝেও ভোট, রাজ্যের কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে নির্বাচন কবে? zoom
কোয়েল মল্লিকের ছেড়ে আসা রাজ্যসভার আসনে নির্বাচন পুজোর মাঝেই, ফাইল ছবি
Advertisement

বিধানসভা উপনির্বাচনের পরও রাজ্যে ভোটের আবহ। পুজোর মাঝেই ফের আরেক উপনির্বাচন। রাজ্যসভায় পদত্যাগী তৃণমূল সাংসদ তথা টলি অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে ভোট হবে আগামী ১৬ অক্টোবর। ক্যালেন্ডারের হিসেবমতো,  ওই দিন ষষ্ঠী অর্থাৎ দেবী দুর্গার বোধন দিয়ে দুর্গাপুজো শুরু। ওইদিনই কোয়েলের বদলে কে রাজ্যসভার নতুন সাংসদ নির্বাচিত হবেন। একই দিনে গণনা ও ফলপ্রকাশ। ১৯ অক্টোবরের মধ্যে এই আসনে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যসভার ওই আসনে নির্বাচনের জন্য আগামী ৬ অক্টোবর মনোনয়ন  পেশ, ৭ তারিখ স্ক্রুটিনি, ৮ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৬ অক্টোবর, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে। তারপর বিকেল ৫টায় ভোটগণনা। 

চলতি বছরের এপ্রিলে, বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্যসভার চারটি আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৎকালীন তৃণমূল কংগ্রেসের চারজন – কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার ও মেনকা গুরুস্বামী। ছাব্বিশের ভোটে শাসকদলের ভরাডুবির পর জুলাই মাসে, দায়িত্ব নেওয়ার তিনমাসের মধ্যেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। তারপর তিনি কেন্দ্রী. মন্ত্রী তথা বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে দেখা করেছিলেন। সেসময়ই জল্পনা উসকেছিল, তবে কি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন কোয়েল? কিন্তু পর তেমনটা দেখা যায়নি। এখন কোয়েলের সেই ইস্তফার পর সেই আসনটি শূন্য হওয়ায় জনপ্রতিনিধি বাছতে উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছাব্বিশের ভোটে বিধানসভার বিন্যাস বদলেছে। সেই অঙ্কের হিসেব অনুযায়ী, কোয়েলের ছাড়া আসন এবার বিজেপিরই হতে চলেছে।  রাজনৈতিক মহলের একাংশের মত, এবার বিজেপির হয়ে ফের রাজ্যসভায় যেতে পারেন কোয়েল মল্লিকই। 

মঙ্গলবার কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যসভার ওই আসনে নির্বাচনের জন্য আগামী ৬ অক্টোবর মনোনয়ন  পেশ, ৭ তারিখ স্ক্রুটিনি, ৮ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৬ অক্টোবর, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে। তারপর বিকেল ৫টায় ভোটগণনা। সেইদিনই বোঝা যাবে, ওই আসনের নতুন সাংসদ কে হলেন। ছাব্বিশের ভোটে বিধানসভার বিন্যাস বদলেছে। সেই অঙ্কের হিসেব অনুযায়ী, কোয়েলের ছাড়া আসন এবার বিজেপিরই হতে চলেছে। রাজনৈতিক মহলের একাংশের মত, এবার বিজেপির হয়ে ফের রাজ্যসভায় যেতে পারেন কোয়েল মল্লিকই। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.