বিশাল চতুর্বেদী পরিচালিত ‘হনুমান অংশ’-এর বক্স অফিস কালেকশন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তা বলার অপেক্ষাই রাখে না। ‘হনুমান অংশ’-এর আয়ের গুঁতোয় পিছু হঠেছে মেগাবাজেট সিনেমাগুলিও। ছবি মুক্তির সপ্তম সপ্তাহেও বক্স অফিসে নজিরবিহীন সাফল্য। ট্রেড ওয়েবসাইট স্যাকনিকের তথ্য অনুযায়ী, ৪৫তম দিনে ছবিটির বিশ্বব্যাপী মোট আয়ের পরিমান ৩৪৭.০৫ কোটি। সাড়ে তিনশো কোটির ক্লাবে পৌঁছানোর আগে টিম ‘হনুমান অংশ’-এর সঙ্গে বিশেষ সাক্ষাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
সোমবার নয়াদিল্লিতে অমিত শাহের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন পরিচালকসহ কলাকুশলীরা। এহেন সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহী বৈঠকে আর কী আলোচনা হল? সিনেমার টিমের তরফে জানানো হয়েছে বৈঠকের আলোচনা শুধু ছবির সাফল্য, বক্স অফিস কালেকশনেই সীমাবদ্ধ ছিল না। অমিত শাহ ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য, পরম্পরা ও মূল্যবোধ নিয়ে আলোচনা করেন এবং নিম করোলি বাবার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
আরও পড়ুন:
শাহী সাক্ষাতের ফলে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত গল্পগুলোকে আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিনেমার ভূমিকা নিয়ে আলোচনা করার একটি সুযোগ। সিনেপর্দায় এই ধরনের বিষয় তুলে ধরার জন্য টিমের বিশেষ প্রচেষ্টার প্রশংসা করেন। নির্মাতাদের ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত গল্প বলার কাজ আগামীতে চালিয়ে যেতে উৎসাহিত করেন।

পাশাপাশি এধরনের গল্প নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছে দিতে সিনেমা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটাও ছিল এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। শাহী সাক্ষাতে আরেকটি আসন্ন ছবির বিষয়েও আলোচনা হয়। বিশাল চতুর্বেদী এবং প্রযোজক মহাবীর জৈন অমিত শাহের সঙ্গে তাঁদের পরবর্তী ছবি ‘রামবোলা’ নিয়ে কথা বলেন। গোস্বামী তুলসীদাসের জীবন অবলম্বনে নির্মিত এই ছবির বিভিন্ন দিক সম্পর্কে তাঁরা শাহকে বিস্তারিত জানান।

দিন কয়েক আগেই ‘মির্জাপুর দ্য মুভি, ‘আওয়ারাপন টু’, ‘হ্যায়ওয়ান’-এর মতো ছবির রেকর্ড ভেঙে নজির গড়তেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বইয়ের সরকারি বাসভবন ‘বর্ষা’য় ‘হনুমান অংশ’-এর কলাকুশলীদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এর আগে উত্তরপ্রদেশে গিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গেও দেখা করেন ‘হনুমান অংশ’-এর কলাকুশলীরা।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লালবাগচা রাজার দর্শনে ঘেমে নেয়ে একশা শাহরুখ, কার ওড়নায় ঘাম মুছলেন? ভাইরাল ভিডিও
-
মাত্র ২৯-এই শেষ! রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু কলকাতার ময়দান মাতানো ফুটবলারের
-
পুজোর মাঝেও ভোট, রাজ্যের কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে নির্বাচন কবে?
-
মন্দারমণিতে উত্তাল সমুদ্রে স্নান, তলিয়ে মৃত্যু নাবালক-সহ ২, নিখোঁজ আরও এক
-
কণ্ঠরোধের পালটা! একজোট হয়ে ট্রাম্পকে ‘চুপ’ করিয়ে দিল মার্কিন মিডিয়া, ভিডিও ভাইরাল