S Jaishankar

যুদ্ধসংকটে বিপর্যস্ত বিশ্ব, ‘আলোচনাই একমাত্র পথ’, অশান্ত মধ্যপ্রাচ্য নিয়ে শান্তিবার্তা ভারতের

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে ভারতের তরফে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৭:০০

options
link
যুদ্ধসংকটে বিপর্যস্ত বিশ্ব, ‘আলোচনাই একমাত্র পথ’, অশান্ত মধ্যপ্রাচ্য নিয়ে শান্তিবার্তা ভারতের
রাজ্যসভায় বক্তব্য রাখছেন এস জয়শংকর।

যুদ্ধের আগুনে পুড়তে থাকা মধ্যপ্রাচ্যকে শান্তির পথ দেখাল ভারত। সোমবার রাজ্যসভায় ইরান যুদ্ধ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) জানালেন আলোচনা ও কূটনীতিই শান্তির একমাত্র রাস্তা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে ভারতের তরফে।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। এই যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের। যার প্রত্যুত্তর দিতে পিছপা হয় তেহরান। ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিকে নিশানা করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও শুরু হয়েছে বেলাগাম হামলা। গুরুতর এই পরিস্থিতি নিয়ে সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেখানেই তিনি বলেন, “আলোচনা ও কূটনীতি দুই তরফের উত্তেজনা হ্রাসের একমাত্র পথ। আমাদের সরকার গত ২৮ ফেব্রুয়ারি বিবৃতি জারি করে এই যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছিল। আমরা বিশ্বাস করি উত্তেজনা কমাতে সকলেরই সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করা উচিত।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“আমরা বিশ্বাস করি উত্তেজনা কমাতে সকলেরই সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করা উচিত।”

বিদেশমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নিবিড়ভাবে গোটা পরিস্থিতি পর্যবেক্ষন করছেন। এবং সংশ্লিষ্ট মন্ত্রকগুলির সঙ্গে সমন্বয় রেখে যা যা করণীয় করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার। ওই সব অঞ্চলে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তেহরানে ভারতীয় দূতাবাস পুরোপুরি সক্রিয়। যুদ্ধে আটকে পড়া পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ইরান যুদ্ধের জেরে তৈরি হওয়া যাবতীয় সংকট পর্যালোচনার জন্য ১ মার্চ প্রধানমন্ত্রী নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) বৈঠক হয়। সেখানেও ওই অঞ্চলে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.