সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাটি খেয়ে মা যশোদাকে ব্রহ্মান্ড দর্শন করিয়েছিল ছোট্ট কানাই৷ তিনি অবশ্য অবতার ছিলেন৷ তবে ছোটবেলায় কমবেশি অনেকেই মাটির স্বাদ পেয়েছেন৷ তবে রোজকার ডায়েটে মাটি-বালি-কাঁকড় এবং তারপরেও সুস্থ সবল হজম শক্তি, এ কেবল রামেশ্বরের পক্ষেই সম্ভব৷
পেশায় কৃষক রামেশ্বর উত্তর প্রদেশের মুরাদাবাদের বাসিন্দা৷ তবে থাকেন উত্তরাখণ্ডে৷ তাঁর অদ্ভূত এই খাদ্যাভ্যাস শুরু হয় ১৭ বছর আগে৷ হঠাৎই মুখ থেকে রক্ত উঠে আসছিল রামেশ্বরের৷ ডাক্তারকে দেখানো হলে তিনি বলেন এই রোগের কোনও উপশম নেই৷ এর পর থেকেই মাটি খাওয়া শুরু করেন রামেশ্বর৷ রোজ নিয়ম করে ৫০০ গ্রাম মাটি, বালি ও কাঁকড় খান তিনি৷
আশ্চর্যের বিষয় হল মাটি-বালি-কাঁকড় খাওয়ার পর থেকেই সুস্থ হতে শুরু করেন রামেশ্বর৷ এখনও তাঁর অদ্ভূত ডায়েট অব্যাহত এবং দিব্যি বহাল তবিয়তেই আছেন৷ উপরন্তু মাটি খাওয়ার সুবাদে এখন বেশ জনপ্রিয় রামেশ্বর৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের