সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম চাটনি, পরে ঘি। এবার মুকুল রায়ের জন্য বিজেপির রাজ্য সভাপতির ‘উপলব্ধি’ তিনি সর্বভারতীয় নেতা। মুকুল রায়কে পাশে বসিয়ে দিলীপ ঘোষের এহেন মন্তব্যে নানা অঙ্ক খুঁজছে বঙ্গ রাজনীতি।
[মুকুল রায়ের জন্য কেন কেন্দ্রীয় বাহিনী? আদালতে দায়ের জনস্বার্থ মামলা]
মুকুল রায়ের বিজেপিতে যোগদান নিয়ে বঙ্গ গেরুয়া শিবিরের একাংশের ঢাকঢাক গুড়গুড় নতুন নয়। এমনকী বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার দলের রাজ্য শাখার প্রধান দপ্তরে খানিকটা ‘শীতল’ অভ্যর্থনার সাক্ষী ছিলেন মুকুল রায়। মুকুল অন্তর্ভুক্তির দিনেও গরহাজির ছিলেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। মুরলীধর সেন লেনের অফিসের মুকুল রায়ের জন্য আলাদা ঘর বরাদ্দ হওয়ার পর সেই অংশের অস্বস্তি আরও বেড়েছে। বিজেপিতে যোগ দেওয়ার আগে নানাভাবে মুকুল রায়ের প্রতি তাচ্ছিল্যজনক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, কেন্দ্রীয় নেতৃত্বের চাপে পরে অবশ্য ঢোক গিলতে হয়েছিল বিজেপি রাজ্য সভাপতিকে। বাকিরাও গুটিয়ে যান। শেষপর্যন্ত দিলীপকে মুকুল ক্যাপ্টেন বলায়, প্রতিদানে মুকুলকে কোচের সঙ্গে তুলনা করেছিলেন দিলীপ। এই আবহে নতুন ঘর পাওয়ার পর মুকুল রায় গিয়েছিলেন রাজ্য বিজেপির দপ্তরে। তাঁর সঙ্গে ছিলেন বেশ কিছু অনুগামী। সেখানে মুকুলকে সর্বভারতীয় নেতা হিসাবে ব্যাখা করেন দিলীপ। ঘটনা হল বিজেপির প্রাথমিক সদস্য হওয়া ছাড়া মুকুল রায়ের এই মুহূর্তে কোনও পদ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা জাতীয় নেতা হিসাবে তুলে ধরে কি বাংলার রাজনীতি থেকে মুকুলকে ব্রাত্য রাখতে চাইল বঙ্গ বিজেপির একাংশ? কারণ আগেই দিলীপ ঘোষ জানিয়েছিলেন পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুতি তাঁরা সেরে ফেলেছেন। সেই পরিকল্পনা মুকুল রায় ছিলেন না। ইতিমধ্যে গুজরাটে প্রচারে গিয়েছেন মুকুল রায়। তাঁকে কি জাতীয় ক্ষেত্রেই দেখতে চান বিজেপি নেতৃত্বর কেউ কেউ? দিলীপের মন্তব্যে সেই জল্পনা নতুন করে উসকে দিল।
[নেশার খরচ চালাতে বাইক চুরি, হাওড়ায় গ্রেপ্তার ২ স্কুল পড়ুয়া]
এদিন বিজেপি মুকুল রায়কে পাশে বসিয়ে দিলীপ ঘোষ জানান, তৃণমূলে অনেক আরএসএসের লোক আছেন। তৃণমূলের যেটুকু সূর্য তা আরএসএসের লোকজনের জন্য। যাদের ওপর ভর করে তৃণমূল দাঁড়িয়ে আছে তারা আরএসএসের। দিলীপের দাবি, সেখানে পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে। তারা ফিরে আসতে চাইছেন। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে এক তৃণমূল নেতা ও সিঙ্গুরের বেড়াবেড়ির ইচ্ছুক এবং অনিচ্ছুক কৃষক গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন বলে দাবি বিজেপি নেতৃত্বর।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা