Andhra Pradesh

প্রেমিকার সঙ্গে ঝগড়া, রেগে দেহ টুকরো করে খালে ভাসাল পাঁঠার মাংসের দোকানদার!

যে ধারালো অস্ত্র দোকানে ব্যবহৃত হত, সেটা দিয়েই যুবতীর দেহ খণ্ড খণ্ড করে কাটা হয়েছে বলেই ধারণা পুলিশের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৮:৩৮

options
link
প্রেমিকার সঙ্গে ঝগড়া, রেগে দেহ টুকরো করে খালে ভাসাল পাঁঠার মাংসের দোকানদার!
ছবি: সংগৃহীত।

এক যুবতীর খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার হল খাল থেকে। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) এনটিআর জেলায়। পুলিশের সন্দেহ, নিহত মহিলাকে খুন করেছে তাঁরই ‘প্রেমিক’ শফি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম কল্যাণী। তিনি স্বামী-সহ পরিবারের থেকে বিচ্ছিন্ন। বাস করতেন একাই। প্রতিবেশীদের দাবি, এই সময় থেকেই স্থানীয় পাঁঠার মাংসের দোকানদার শফির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। এবং তিনি প্রায়ই শফির থেকে টাকা ধার করতেন। তদন্তকারীরা জানতে পেরেছেন, একবার ৫ হাজার ও একবার ১০ হাজার ধার নেওয়ার পাশাপাশি সম্প্রতি সোনার গয়নার জন্যও নাকি তিনি চাপ দিচ্ছিলেন ‘প্রেমিক’কে। তবে সেই কারণেই এই হত্যাকাণ্ড কিনা তা এখনও জানা যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যে ধারালো অস্ত্র দোকানে ব্যবহৃত হত, সেটা দিয়েই যুবতীর দেহ খণ্ড খণ্ড করে কাটা হয়েছে বলেই ধারণা পুলিশের। দেহের খণ্ডগুলি সে খালে ভাসিয়ে দিয়েছিল বলেই অভিযোগ। এরপর খণ্ডগুলি উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। ধীরে ধীরে জানা যায়, ওই দেহ কল্যাণীর। তাঁর মোবাইলের ডেটা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.