সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নোট বাতিলের পর সাধারণ মানুষের কথাবার্তা আলোচনাতেও মধ্যে বহুবার চলে আসছেন আরবিআই গর্ভনর উর্জিত প্যাটেল৷ তা হয়ত তাঁর পদের জন্যই৷ তবে গোটা দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার শীর্ষে যিনি আছেন তাঁর মাসিক বেতন কত তা কি কারও জানা আছে? ২ লক্ষ টাকা মাস মাইনেতেই এত বড় দায়িত্ব সামলাচ্ছেন উর্জিত৷ তার উপর তাঁর সহকারী হিসাবেও কাউকে নিযুক্ত করা হয়নি বলে জানাচ্ছে দেশের শীর্ষ ব্যাঙ্ক৷
রঘুরাম রাজনের জায়গায় গত সেপ্টেম্বর থেকে নিযুক্ত করা হয় উর্জিত প্যাটেলকে৷ বর্তমানে মুম্বইতে তিনি ডেপুটি গভর্নরের ফ্ল্যাটে থাকেন৷ তাঁকে দু’টি গাড়ি ও দু’জন চালক দেওয়া হয়েছে বলেও রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে৷ তবে এই সব বিষয়ই তথ্য জানার অধিকার আইন অনুযায়ী জানিয়েছে৷
রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, গত অক্টোবর থেকে উর্জিত প্যাটেলকে বেতন বাবদ ২.০৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ এমনকি যে বেতন রঘুরাম রাজন পেতেন সেই বেতনই পান উর্জিত৷ আরটিআই অ্যাক্টে রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, ২০১৩-র ৫ সেপ্টেম্বর গভর্নর পদে নিযুক্ত হয়েছিলেন রঘুরাম রাজন৷ তখন তাঁর মাসিক বেতন ছিল ১ লক্ষ ৬৯ হাজার টাকা৷ ২০১৬ জানুয়ারি পর্যন্ত ক্রমান্বয়ে তাঁর বেতন বেড়ে দাঁড়ায় ২.০৯ লক্ষ টাকা৷
তবে রাজনের সঙ্গে উর্জিতের পার্থক্য এই যে, উর্জিত যেখানে দু’টি গাড়ি ও দু’জন চালক পাচ্ছেন সেখানে রাজন পেতেন তিনটে গাড়ি ও তিন চালক৷ এমনকি ১ জন কেয়ারটেকার, ৯ জন রক্ষণাবেক্ষণ কর্মী, তাঁর সহকারী হিসাবেও আরও একজন ব্যাঙ্ক আধিকারিককেও নিযুক্ত করেছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ পাশাপাশি দেওয়া হয়েছিল মুম্বইতে একটি বাংলো৷ যেখানে উর্জিতকে থাকতে হচ্ছে ডেপুটি গভর্নরের ফ্ল্যাটে৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!