সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু মন্দিরের উপর আক্রমণ হচ্ছে। হিন্দু সম্প্রদায় নানারকম হুমকির মুখে। তাহলে হাতে শুধু মোবাইল থেকে কী লাভ? বরং নিজেকে ও সম্প্রদায়কে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিক হিন্দুরা। এমনটাই নিদান মাধবাচার্য আশ্রমের স্বামী নরেন্দ্রনাথের।
[ ‘হিন্দু জনসংখ্যা বাড়াতে প্রত্যেক দম্পতিকে চার সন্তানের জন্ম দিতে হবে’ ]
এক ধর্মগুরু চাইছেন হিন্দুদেরও অন্তত চারটি করে সন্তান-সন্ততি হোক। কেন শুধু হিন্দুরা দুটি সন্তানের নিয়ম মানবে? যখন খ্রিস্টান বা মুসলিমদের কুড়িটি করে সন্তান! রবিবারের সকাল এহেন মন্তব্যে উত্তপ্ত করে তুলেছিলেন স্বামী গোবিন্দদেব গিরিজি মহারাজ। তার রেশ কাটতে না কাটতেই ফের উত্তেজক মন্তব্য আর এক ধর্মগুরুর। স্বামী নরেন্দ্রনাথের সাফ যুক্তি, হিন্দুদের হাতে মোবাইল থেকে কোনও লাভ নেই। কী দরকার লক্ষ লক্ষ টাকার মোবাইলে? যখন সম্প্রদায় বিপর্যয়ের মুখে পড়ছে, হিন্দু মন্দিরে আক্রমণ হচ্ছে, তখন মোবাইলের বদলে হাতে অস্ত্র থাকা উচিত। পরিষ্কারভাবেই তাঁর নিশানা মুসলিম সন্ত্রাসের প্রতি। তিনি অবশ্য মুসলিমদের নাম নেননি। কিন্তু সংসদ হামলার প্রসঙ্গ তুলেই তা বুঝিয়ে দিয়েছেন। তবে এহেন মন্তব্য কি হিংসায় ইন্ধন দেবে না? তাঁর যুক্তি, তিনি হিংসাকে সমর্থন করেন না। কিন্তু তাঁর মনে হয়, প্রত্যেকের হাতে অস্ত্র থাকা দরকার। নিজের আত্মরক্ষার জন্যই তা প্রত্যেকের কাছে থাকা প্রয়োজন।
[ পরিশ্রমের মূল্য পেলেন বিধবা মা, প্রশাসনিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির তিন কন্যার ]
গোবিন্দদেবের বক্তব্যকেও সমর্থন করেছেন এই ধর্মগুরু। তাঁর যুক্তি, হিন্দুরা এই মুহূর্তে নানারকম হুমকির মুখে। সেই হিন্দু সম্প্রদায়ের শক্তিবৃদ্ধির জন্যই এ কথা বলেছেন গোবিন্দদেব। অভিন্ন দেওয়ানি বিধি শুধু হিন্দুদের জন্য প্রযোজ্য হতে পারে না। সুতরাং গোবিন্দদেব যা বলছেন, তাতে পূর্ণ সমর্থন আছে তাঁরও।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা