বিশ্ববিদ্যালয়ের নাম থেকে হিন্দু ও মুসলিম শব্দ সরানোর প্রস্তাব UGC’র

কেন আলিগড় মুসলিম বা বেনারস হিন্দু বিশ্বদ্যালয়, প্রশ্ন ইউজিসির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৭, ০৭:৫৮

options
link
বিশ্ববিদ্যালয়ের নাম থেকে হিন্দু ও মুসলিম শব্দ সরানোর প্রস্তাব UGC’র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ধর্মের সংযোগ না থাকাই বাঞ্ছনীয়। তাই বিশ্ববিদ্যালয়ের নামে হিন্দু ও মুসলিম শব্দ যোগ না করার প্রস্তাব আনল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি।

Advertisement

 গোধরা কাণ্ডে ১১ দোষীর মৃত্যুদণ্ড রদ গুজরাট হাই কোর্টে ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ও বেনারস হিন্দু ইউনিভার্সিটি-র প্রসঙ্গেই এই প্রস্তাব। ইউজিসি-র এক প্যানেলের পরামর্শ, এই দুটি বিশ্ববিদ্যালয়ের নাম থেকে যথাক্রমে মুসলিম ও হিন্দু শব্দদুটি সরানো উচিত। কারণ কেন্দ্রের অনুদানে চলা বিশ্ববিদ্যালয় দুটির এহেন নাম দেশের ধর্মনিরপেক্ষতার সঙ্গে খাপ খায় না। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে বিশ্ববিদ্যালয়গুলিতে আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছিল। প্রায় ১০টি বিশ্ববিদ্যালয়ের আর্থিক হিসেবনিকেশ ছিল আতসকাচের নিচে। তারই অডিট রিপোর্টে এই প্রস্তাব দেওয়া হল।

Advertisement

[  রোজ পাঁচ থেকে ছয় জন করে জঙ্গি খতম করছে সেনা: রাজনাথ সিং ]

কমিটির এক সদস্য জানাচ্ছেন, ধর্মনিরপেক্ষ দেশে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু ও মুসলিম শব্দদুটি শোভা পায় না। তাদের দাবি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির বদলে নাম হওয়া উচিত আলিগড় ইউনিভার্সিটি। অথবা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খানের নামে নামকরণ হওয়া উচিত। সেরকমই বেনারস হিন্দু ইউনিভার্সিটির নাম হোক শুধু বেনারস ইউনিভার্সিটি। যেহেতু ভারত ধর্মনিরপেক্ষ দেশ, তাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও সেই ছাপ থাকা উচিত বলে মনে করে এই কমিটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.