Sikkim Earthquake

কয়েক ঘণ্টার মধ্যেই ১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত

ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১টা বেজে ৯ মিনিটে প্রথম কম্পনটি হয়েছে সিকিমে। মাত্র ৬ মিনিটের মধ্যেই ফের কেঁপে ওঠে গ্যাংটক সংলগ্ন এলাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৭:০৫

options
link
কয়েক ঘণ্টার মধ্যেই ১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত
সিকিমে প্রথম কম্পনটির উৎসস্থল গালসিং। প্রতীকী ছবি।

মধ্যরাত থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত ভূমিকম্পে কাঁপল উত্তর ভারতের বিরাট অংশ। ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১টা বেজে ৯ মিনিটে প্রথম কম্পনটি হয়েছে সিকিমে (Sikkim Earthquake)। মাত্র ৬ মিনিটের মধ্যেই ফের কেঁপে ওঠে গ্যাংটক সংলগ্ন এলাকা। তারপর থেকে সিকিমের একাধিক অঞ্চলের মাটি কেঁপে উঠেছে। কেবল সিকিম নয়, সেখান থেকে কম্পন ছড়িয়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। কেঁপেছে তিব্বত এবং চিনের কিছু অংশও।

Advertisement

সিকিমে প্রথম কম্পনটির উৎসস্থল গালসিং। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে ৪.৫ মাত্রায় কম্পন হয়েছে। তারপর কয়েকমিনিটের মধ্যে গ্যাংটক, মঙ্গন, নামচির মতো বেশ কয়েকটি জায়গা একাধিকবার কেঁপে উঠেছে। শুক্রবার ভোর পর্যন্ত ১২ বার আফটারশক হয়েছে সিকিমে। তবে প্রথমটির মতো তীব্রতা ছিল না কোনওবারই। সিকিম থেকে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Advertisement

ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টা ৩২ মিনিটে উত্তরপ্রদেশের গোন্ডায় ৩.৭ রিখটার স্কেলে কম্পন হয়েছে। তার ১৬ মিনিটের মধ্যে উত্তরাখণ্ডের বাগেশ্বরেও ৩.৪ রিখটার স্কেলে ভূমিকম্প হয়েছে। সেই সঙ্গে চিনের জিনজিয়াং এবং তিব্বতেও কম্পন লক্ষ্য করা গিয়েছে। তবে কোনও ক্ষেত্রেই কম্পনের তীব্রতা মারাত্মক ছিল না।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে কেঁপে উঠেছিল কলকাতা। রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে কলকাতার বিস্তীর্ণ এলাকার মাটি। সঙ্গে সঙ্গেই পথে নেমে আসেন আমজনতা। প্রায় ১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। জানা যায়, রিখটার স্কেলে ৬.৪ মাত্রায় কম্পন হয়েছে মায়ানমারে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। আকিয়াব শহর থেকে ৭০ মাইল দূরে কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারও মায়ানমারের কিছু অংশে কম্পন দেখা যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.