সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বানস নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন আট যুবক। বেশ কয়েক ঘণ্টার তল্লাশির পর উদ্ধার করা হয় তাঁদের দেহ। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের টঙ্ক জেলায়।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে এগারো জন বন্ধু বানস নদীর ধারে ঘুরতে গিয়েছিলেন।এরপরই তাঁরা সেখানে স্নান করার পরিকল্পনা করেন। সেই মতো একসঙ্গেই জলে নামেন এগারো জন। কিন্তু আচমকা স্রোতের টানে তলিয়ে যেতে থাকেন আট যুবক। তাঁদের বাঁচাতে এগিয়ে আসেন বাকিরা। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে তাঁরাও তলিয়ে যেতে থাকেন। ঘটনাটি দেখে তাঁদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। কোনও মতে তিন জনকে তাঁরা উদ্ধার করেন। কিন্তু বাকি আট যুবক তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। স্থানীয় সূত্রে খবর, কয়েক ঘণ্টার তল্লাশির পর তাঁদের দেহ উদ্ধার করা হয়। বাকি তিন জন হাসপাতালে চিকিৎসাধীন।
টঙ্ক জেলার এসপি বিকাশ সাঙ্গওয়ান বলেন, “এগারো জন বন্ধু এদিন সকালে নদীতে স্নান করতে নামেন। তাঁদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। স্রোতের কারণে আট জন তলিয়ে যান। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।”
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া