Maharashtra

মহারাষ্ট্রে ভয়ংকর দুর্ঘটনা, গভীর খাদে গিয়ে পড়ল গাড়ি, মৃত ৮

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গাড়িটি কোঙ্কন থেকে সাতারার উদ্দেশে রওনা দিয়েছিল। কিছুদূর যাওয়ার পরই আম্বেনালি ঘাটের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৫:৪৪

options
link
মহারাষ্ট্রে ভয়ংকর দুর্ঘটনা, গভীর খাদে গিয়ে পড়ল গাড়ি, মৃত ৮
প্রতীকী ছবি।

মহারাষ্ট্রে ভয়ংকর দুর্ঘটনা। গভীর খাদে গিয়ে পড়ল চারচাকা গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ 

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গাড়িটি কোঙ্কন থেকে সাতারার উদ্দেশে রওনা দিয়েছিল। কিছুদূর যাওয়ার পরই আম্বেনালি ঘাটের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। কিন্তু রাতে অন্ধকারে উদ্ধারকাজে বেগ পেতে হয়। সোমবার ভোরে দেহগুলিকে উদ্ধার করা হয়। কিন্তু কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় সূত্রে খবর, বিশেষত রাতে আম্বেনালি ঘাট এলাকাটি অত্যন্ত বিপজ্জনক। প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, যে ৮ জনের মৃত্যু হয়েছে তাঁরা মহাবালেশ্বরে বেড়াতে এসেছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না। পুলিশের তরফে মৃতদের নাম প্রকাশ্যে আনা হয়েছে। তাঁরা হলেন অংশ সমীর চভন (১৯), রীতেশ রাজেন্দ্র লোখান্ডে (২২), সুহাস জিতেন্দ্র লোখান্ডে (২০), উৎকর্ষ আনন্দ শিংতে (২১), নিখিল অভিমন্যু শিংতে (২৫), মহেশ অনিল পওয়ার (২৫), আদিত্য অশোক সালুনখে (২১), রাজেশ অশোক কাটকর (৩৫)।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.