বিজেপির পুতুলে পরিনত কমিশন, মোদির বিরুদ্ধে বেনজির তোপ কংগ্রেসের

রোড শো করে বিধিভঙ্গ মোদির, হুঙ্কার রাহুল গান্ধীর দলের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১৫:১৪

options
link
বিজেপির পুতুলে পরিনত কমিশন, মোদির বিরুদ্ধে বেনজির তোপ কংগ্রেসের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচনের শেষ দফায় বিতর্কে প্রধানমন্ত্রী। ভোট দেওয়ার পর নরেন্দ্র মোদির রোড শো ঘিরে জাতীয় রাজনীতি উত্তাল। মোদিকে বেকায়দায় ফেলতে আসরে নেমেছে কংগ্রেস। বিধিভঙ্গের অভিযোগ তুলেই রাহুল গান্ধীর দল ক্ষান্ত হয়নি। তাদের নিশানায় নির্বাচন কমিশনও। কংগ্রেসের অভিযোগ কমিশন বিজেপির হাতের পুতুলে পরিনত হয়েছে।

Advertisement

[গুজরাট নির্বাচনের শেষ দফায় লড়াই সেয়ানে সেয়ানে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দ্বিতীয় দফার নির্বাচনে সি-প্লেনে নেমে চমকে দিয়েছেলিন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ভোট দেওয়ার পর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উচ্ছ্বাস দেখাচ্ছিলেন নরেন্দ্র মোদি। নিজের খাসতালুকে তাঁকে এই মেজাজে দেখতে পেয়ে চাঙ্গা হন বিজেপির কর্মী, সমর্থকরা। মোদিকে ঘিরে এই উৎসাহ জনজোয়ারে পরিনত হয়। বিপুল কর্মী, সমর্থককে সঙ্গে নিয়ে মোদি রোড শো করেন। যেখানে দলীয় পতাকা নিয়ে শামিল ছিলেন নেতা, কর্মীরা। এই রোড শো কংগ্রেস শিবিরকে অযাচিত অস্ত্র হাতে এনে দেয়। ভোট দেওয়ার পর মোদির এই কর্মসূচি নির্বাচনী বিধিভঙ্গের শামিল। এই অভিযোগ তুলে হল্লা বাঁধায় কংগ্রেস। এমনকী তাদের তোপ থেকে বাদ যায়নি নির্বাচনী কমিশন। মোদি ও কমিশনকে একযোগ আক্রমণ করে দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেন, নির্বাচনী বিধি ভেঙেছেন প্রধানমন্ত্রী। রোড শোয়ে বিজেপির পতাকা উড়ছে। পতাকা হাতে শামিল হয়েছেন কর্মী, সমর্থকরা। কমিশন বিজেপির হাতের পুতুলে পরিনত হয়েছে। এটা লজ্জার। তাঁর আরও অভিযোগ, নির্বাচন কমিশন এখন বিজেপির শাখা সংগঠনে পরিনত হয়েছে। মোদির অঙ্গুলিহেলনে চলছে কমিশন। বিজেপির নির্দেশে চলছেন নির্বাচন কমিশনার। কমিশনার সাংবিধানিক পদের মর্যাদা রাখুন বলে পরামর্শ দেন সুরজেওয়ালা। প্রসঙ্গত, গত বুধবার একটি সাক্ষাৎকার দিতে গিয়ে রাহুল গান্ধী গুজরাট ভোটের জয়ের কথা বলেছিলেন। সেই বক্তব্য বিধিভঙ্গের শামিল বলে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। বিশেষজ্ঞরা বলছেন রাহুল বেকায়দায় পড়ার ২৪ ঘণ্টার মধ্যে পালটা হুল ফুটিয়ে কংগ্রেস গুজরাটের ভোট আরও জমিয়ে দিল।

Advertisement

[পিকনিকে পড়ুয়াদের মদ খাওয়ালেন খোদ প্রধান শিক্ষক, বিতর্কে সরকারি স্কুল]

গত লোকসভা নির্বাচনের দিন একইভাবে বিতর্কে জড়িয়েছিলেন নরেন্দ্র মোদি। বদোদরা কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি কর্মী, সমর্থকদের সঙ্গে সেলফি তুলেছিলেন। মোদির বুক পকেটে ছিল পদ্মফুল প্রতীক। দলীয় প্রতীক সঙ্গে রেখে মোদির এই সেলফি নির্বাচনের বিধিভঙ্গ করেছিল বলে অভিযোগ করেছিল কংগ্রেস। সেই সময় নির্বাচন কমিশন অবশ্য মোদির বিরুদ্ধে তেমন কোনও ব্যবস্থা নেয়নি। এযাত্রায় মোদি কমিশনের থেকে চিঠি পান কি না তা নিয়ে কৌতুহল বাড়ছে জাতীয় রাজনীতিতে। তবে কংগ্রেসের বক্তব্য স্পষ্ট কমিশন যে মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা দুরাশার মতো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.