সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সোমবারই রামমন্দিরের উদ্বোধন। লোকসভা নির্বাচনে এই বিষয়টিকে যে বিজেপি কাজে লাগাবে, সেই দাবি আগে করেছে বিরোধীরা। এহেন পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশে মোদি। মন্দির উদ্বোধনের হাওয়া গোটা দেশেই ছড়িয়ে দিতে বললেন, ”আজকাল গোটা দেশ রামময়।”
ঠিক কী বলেছেন তিনি? প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ”রামলালার প্রাণপ্রতিষ্ঠার ১১ দিন আগে থেকে শুরু হয়েছে আমার ব্রতপালন। আজকাল গোটা দেশ রামময়। প্রভু রামের জীবনের বিস্তার ওঁর প্রেরণা ও আস্থাভক্তির সীমানার চেয়েও অনেক বেশি। প্রভু রাম (Lord Ram) সমাজে সুশাসনের প্রতীক।”
[আরও পড়ুন: রানওয়েতেই পাত পেড়ে খাচ্ছেন যাত্রীরা! মুম্বই বিমানবন্দর ও ইন্ডিগোকে নোটিস DGCA-র]
মঙ্গলবার অন্ধ্রের লেপাক্ষীতে বীরভদ্র মন্দিরে এসেছিলেন মোদি (PM Modi)। সেখানে তিনি প্রার্থনা করেন। পরে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী জানান, দেশের মানুষের সুখ, স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন তিনি। পাশাপাশি তেলুগু ভাষায় লেখা রঙ্গনাথ রামায়ণ পাঠও মন্দিরে বসে শোনেন তিনি। রামমন্দির উদ্বোধনের আগে দেশজুড়ে কার্যতই বাড়ছে উদ্দীপনা। আর সেই সময়ই দক্ষিণের মন্দিরে মোদির উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এরই পাশাপাশি এদিন জিএসটি নিয়েও বক্তব্য রাখেন তিনি। বলেন, ”আমরা জিএসটির মাধ্যমে দেশকে নতুন আধুনিকতা দিয়েছি। ৭ লক্ষ পর্যন্ত করছাড় দিয়েছি। সেই সঙ্গে আড়াই লক্ষ কোটি টাকার করসাশ্রয় হয়েছে।”
[আরও পড়ুন: ‘মোদিকে হারাতে ইন্ডিয়া জোটে মমতাকে চাই’, দলে স্পষ্ট বার্তা খাড়গের]
সর্বশেষ খবর
-
স্কুল চলাকালীন টেনে ঘুম! রাজস্থানে প্রিন্সিপালের কাণ্ড ভাইরাল, নিন্দার ঝড় নেটপাড়ায়
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই