সোমনাথ রায়, নয়াদিল্লি: ইডির (Enforcement Directorate) তলব এড়াতে দিল্লির হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বৃহস্পতিবার তাঁর আবেদনের শুনানি থাকলেও তা শোনেননি বিচারপতি। অন্য বেঞ্চে পাঠিয়ে দেন মামলা। তবে মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন বিচারপতি। আপাতত রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না ইডি, এই মর্মে বিচারপতিকে মৌখিকভাবে জানিয়েছেন ইডির আইনজীবীও।
কয়লা পাচার মামলায় বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি। হাজিরা এড়াতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন মলয় ঘটক। এদিন মামলা এজলাসে উঠতেই বিচারপতি জানান, মলয় ঘটক রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রী। তাই তাঁর এধরনের আবেদনের শুনানি হবে মন্ত্রী-বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ বেঞ্চে। ১২ এপ্রিল ওই বেঞ্চে মলয় ঘটকের আবেদনের শুনানি হবে।
[আরও পড়ুন: হনুমান জয়ন্তী: কেমন কাজ করছে কেন্দ্রীয় বাহিনী? কতটা নিরাপদ বঙ্গবাসী? জানতে পথে রাজ্যপাল]
এর প্রক্ষিতে ইডির আইনজীবী বিচারপতির কাছে আবেদন করেন, যাতে মাঝের সময়টার জন্য মলয় ঘটককে রক্ষাকবচ দেন। ইডির আইনজীবীকে মৌখিকভাবে নির্দেশ দেন, যাতে এই সময় মলয় ঘটকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়। মৌখিকভাবে আশ্বাস দেন ইডির আইনজীবীও। তবে এ প্রসঙ্গে বলে রাখা দরকার, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও এধরনের মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের কাছে লিখিত নথি ছাড়া কোনও কিছু গ্রহণযোগ্য় নয়।
[আরও পড়ুন: খলিস্তানি তাণ্ডবের পর এবার হিন্দু মন্দির ভাংচুর কানাডায়, লেখা হল ভারত বিরোধী স্লোগান]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের