এবার থেকে ফেসবুক করতেও বাধ্যতামূলক হচ্ছে আধার!

এমনকী নতুন প্রোফাইল খুলতে গেলেও লাগবে তা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৭, ০৩:১৬

options
link
এবার থেকে ফেসবুক করতেও বাধ্যতামূলক হচ্ছে আধার!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার কার্ড বা প্যান কার্ড নয়, দেশে এখন আধার কার্ডই আসল। ফের একবার প্রমাণ মিলল তাঁর। বিভিন্ন সরকারি পরিষেবা হোক কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা গ্রাহকদের আধার নম্বর বাধ্যতামূলক করেছে আগেই। এসবের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে মামলাও চলছে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে। তার মধ্যেই ফের শিরোনামে আধার। এবার সোশ্যাল মিডিয়ায়, বিশেষত ফেসবুকে আধার সংযোগ বাধ্যতামূলক হতে চলেছে। তবে বিষয়টি পরীক্ষামূলক স্তরে রয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

Advertisement

[যাত্রী নিয়ন্ত্রণে এবার হাওড়া প্ল্যাটফর্মে হুইসেল বাজাচ্ছে আরপিএফ]

গ্যাস সংযোগ থেকে মোবাইল, বিমা থেকে ব্যাঙ্ক-সর্বত্রই আধার বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এবার ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে আধার তথ্য চাইছে কর্তৃপক্ষ! শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে। এক রেডিট ইউজারের পোস্টে বিষয়টি প্রকাশ্যে আসার পর তা কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে। ওই ইউজারের পোস্ট করা স্ক্রিনশট অনুযায়ী, নতুন অ্যাকাউন্ট খোলার সময় তাঁকে নামের বানান সেভাবেই দিতে হয়েছে, যেভাবে আধারে দেওয়া আছে। ফেসবুক ইন্ডিয়া জানিয়েছে, কয়েকজনের কাছে এমন তথ্য চাওয়া হলেও তা বাধ্যতামূলক নয়। এবং নতুন অ্যাকাউন্ট খুললেও সকলের কাছে এই ধরনের নির্দেশিকা আসবে না। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুধু নাম-পদবি চাওয়া হয়েছে, আধার নম্বর-সহ অন্য কোনও তথ্য দিতে হবে না। ব্যবহারকারী ইচ্ছা করলে তথ্য না-ও দিতে পারেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

[বর্ষবরণের রাতে বিদেশি বেলি ড্যান্সারের মৌতাতে মাতবে তিলোত্তমা]

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ফেসবুক কর্তৃপক্ষের যুক্তি, বন্ধু-পরিবারের সঙ্গে যাতে সহজে যোগসূত্র তৈরি করা যায়, সে জন্যই এই উদ্যোগ। সংস্থার দাবি ফেক অ্যাকাউন্ট রুখতেই এই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ফেসবুক আধার তথ্য চাইতে পারে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রসঙ্গত, ভারতেই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি (২৪ কোটি সক্রিয় অ্যাকাউন্ট)।

[রবিনসন স্ট্রিটের ছায়া উলুবেড়িয়ায়, মৃত বোনের দেহ আগলে ঘরবন্দি দাদা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.