RPF

আরপিএফে কয়েক হাজার পদে নিয়োগ? আবেদনের আগে জানুন সত্যিটা

কী বলছে রেল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ২০:৫৮

options
link
আরপিএফে কয়েক হাজার পদে নিয়োগ? আবেদনের আগে জানুন সত্যিটা
প্রতীকী ছবি।

সুব্রত বিশ্বাস: আরপিএফে নিয়োগের টোপ দিয়ে প্রতারণার ছক! নজরে আসতেই তড়িঘড়ি সতর্ক করল রেল (Indian Railway)। ‘আরটিইউইএক্সএএম.নেট’ ওয়েবসাইটে যে আরপিএফে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তা ভুয়ো বলে জানাল রেল বোর্ড। বোর্ডের ডিআইজি (এস্টাবলিস্টমেন্ট) এস মোহন লিখিতভাবে জানিয়েছে, আরপিএফ বিভাগে এ ধরনের কোনও নিয়োগ হচ্ছে না। এমনকী বিজ্ঞপ্তিও ভুয়ো। এ ধরনের বিজ্ঞপ্তি যে অভিসন্ধিমূলক তাও স্পষ্ট করেছে আরপিএফের কর্তারা।

Advertisement

তাঁরা জানিয়েছেন, এ ধরনের বিজ্ঞপ্তি ছড়ায় মূলত প্রতারকরা। বিজ্ঞপ্তি প্রকাশের পর দেশজুড়ে তারা জাল ছড়ায়, এর পর চাকরিপ্রার্থীদের খুঁজে বের করে নিয়োগের টোপ দেয়। বিনিময়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরিপ্রার্থীদের প্রতারিত করে। এভাবেই নিঃস্ব হন বেকার যুবক-যুবতীরা। নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি প্রচার হতেই সক্রিয় হয়েছে রেল বোর্ড।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: চোদ্দোর ভোটে তৃণমূলের অ্যাকাউন্টে ‘গরমিল’! এবার অরূপ বিশ্বাসকে তলব ইডির]

কেউ যাতে এভাবে প্রতারণার ফাঁদে না পড়ে সেজন‌্য সতর্কতা জারি করেছে। ওই ভুয়ো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় রেলে আরপিএফে ৪ হাজার ৬৬০ জন নিয়োগ করা হবে। যার মধ্যে এসআই পদে ৪৫২ জন ও কনস্টেবল পদে ৪ হাজার ২০৮ জন। নিয়োগপত্র জমা দেওয়ার তারিখ ১৫ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত। গোটা বিষয়টিই প্রতারণার ফাঁদ বলে উল্লেখ করে সতর্ক করল রেল।

[আরও পড়ুন: কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী, লোকসভার আগেই বিজেপিতে যোগ? নিজেই দিলেন ইঙ্গিত]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.