সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সুরক্ষায় জীবনপাত করেন তাঁরা৷ প্রচণ্ড শীত, মরুভূমির উত্তাপ উপেক্ষা করে অতন্দ্র প্রহরায় দাঁড়িয়ে থাকেন তাঁরা৷ দেশবাসী নিরাপদ এদেরই জন্য৷ তবুও অবহেলিত আমাদের জওয়ানরা৷ দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ভিডিও৷ তবে এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র৷
কাজে ‘ফাঁকি’ দিয়ে ছুটিতে ৫৯ জওয়ান, নির্দেশ তদন্তের
সম্প্রতি, এক সমীক্ষায় উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য৷ এই সমীক্ষার মতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আধাসামরিক বাহিনীর জওয়ানরা৷ দেনার দায়, সম্পত্তি নিয়ে বিবাদ ও পারিবারিক সমস্যাই জওয়ানদের এই পথ বেছে নিতে বাধ্য করছে উল্লেখ করা হয়েছে সমীক্ষাটিতে৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ৬০ জন আধাসামরিক বাহিনীর জওয়ান আত্মহত্যা করেছেন৷ এদেঁর মধ্যে ৩০ জন দাম্পত্য কলহে ও ১২ জন দেনার দায়ে জর্জরিত ছিলেন৷
এবার খাবার নিয়ে ভারতীয় জওয়ানদের ঠাট্টা পাক রেঞ্জারদের
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা সিএপিএফ-এর অন্তর্ভুক্ত রয়েছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, অসম রাইফেলস ও এনএসজি৷ সব মিলিয়ে দেশে ৯,৪৪,০০০ জন আধাসামরিক বাহিনীর জওয়ান রয়েছেন৷ পরিসংখ্যান অনুযায়ী ২০১৫ সালে সবথেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে বিএসএফ-এ৷ পারিবারিক সমস্যাই মূলত জওয়ানদের আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করছে, এমনই বক্তব্য অবসরপ্রাপ্ত বিএসএফ ডিরেক্টর জেনারেল ডিকে পাঠকের৷ তিনি আরও জানান, যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিএসএফ৷ এবং এ সমস্যার সমাধানে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে৷
হোয়াটসঅ্যাপে জওয়ানদের অভিযোগ এবার সরাসরি পড়বেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’