সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিতাভ বচ্চনের বিখ্যাত ছবি ‘শরাবি’র কথা নিশ্চয়ই মনে আছে৷ মদের বোতলকে আঁকড়ে ধরেই ছোট থেকে বড় হয়েছিল ভিকি৷ বাবাও কিছু বলতেন না৷ এবার বাস্তবের মাটিতে সেই দৃশ্যই আরও প্রকটভাবে ফুটে উঠল৷ বারণ করা তো দূর-অস্ত, বাবা নিজে হাতেই বাচ্চাকে মদ পান করিয়ে দিলেন!
শিশুর বয়স জানলে চোখ কপালে উঠবে৷ মাত্র ১০ মাস৷ এক গাল হেসে এক বছরেরও কম বয়সি বাচ্চার মুখের দিকে বিয়ারের বোতল এগিয়ে দিচ্ছেন বাবা৷ আর পুরো ঘটনা ভিডিও করছেন মা৷ কেন? বিয়ার পান করে সন্তানের কাণ্ড দেখার জন্য হয়তো৷

চেন্নাইয়ের এক দম্পতি এই কাণ্ড করেছেন বলে জানা গিয়েছে৷ যদিও শিশুটি ছেলে না মেয়ে, তা বোঝা যায়নি৷ ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যাঁরা ভিডিওটি দেখেছেন, তাঁদের মধ্যে অনেকেই ব্যক্তিটির সমালোচনা করে তাঁর প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন৷ দুধের শিশুর কাছে বিয়ার যে কতটা ক্ষতিকর, তাও মনে করিয়ে দিয়েছেন দর্শকরা৷
ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি নিজেকে বাচ্চাটির বাবা বলেই দাবি করেছেন৷ ১০ মাসের শিশুটি প্রথমে ছিপি বন্ধ বোতল নিয়ে খেলা করছিল৷ বাবাই ছিপি খুলে বিয়ারের বোতল তার মুখের দিকে এগিয়ে দিলেন৷ এমন কীর্তি করা দম্পতির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি৷ পুলিশ এই ‘গুণধর’ বাবা-মা’র বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নিয়েছে কি না, তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়৷
দেশ কি তবে সময়ের চেয়েও আগে ছুটছে?
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের