ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। তার মাঝেই পুণেতে ভয়ংকর দুর্ঘটনা। পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় ধসে গেল জঞ্জালের পাহাড়। তার জেরে ভেঙে পড়ল একটি বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
প্রত্যেক বছরের মতো এবারও বর্ষা বিপর্যয়ে জর্জরিত মুম্বই, পুণে-সহ গোটা মহারাষ্ট্র। বিগত কয়েক দিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছে পুণেতে। এই আবহে বুধবার পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় ধসে পড়ে একটি জঞ্জালের পাহাড়। সেখানেই একটি ভবন ছিল। জানা যাচ্ছে, জঞ্জালের পাহাড়টি ধসে বাড়িটির উপর গিয়ে পড়ে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। সূত্রের খবর, বাড়িটি একটি বেসরকারি সংস্থার প্রশাসনিক কার্যালয় হিসাবে ব্যবহৃিত হত। এখানে বর্জ্য প্রক্রিয়াজাতকরণের কাজ হত। দুর্ঘটনার সময় অন্তত ১৬ জন বাড়িটির ভিতরে কাজ করছিলেন। মনে করা হচ্ছে, তাঁরা প্রত্যকেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। পিম্পরি চিঞ্চওয়াড় পুরসভার কমিশনার বিজয় সূর্যবংশী বলেন, “প্রশাসনিক ভবনটি বহুদিনের জমে থাকা বর্জ্যের স্তূপের পাশেই অবস্থিত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বর্জ্য স্তূপ ধসে যাওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। চলছে উদ্ধারকাজ।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের