কমল হাসানের বাড়িতে অগ্নিকাণ্ড, কোনওমতে প্রাণে বাঁচলেন অভিনেতা

শনিবার সকালে টুইট করে নিরাপদে থাকার কথা সবাইকে জানান অভিনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৯, ১৬:৪১

options
link
কমল হাসানের বাড়িতে অগ্নিকাণ্ড, কোনওমতে প্রাণে বাঁচলেন অভিনেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় অগ্নিকাণ্ড থেকে প্রাণে বাঁচলেন অভিনেতা-পরিচালক কমল হাসান। শুক্রবার রাতে তাঁর চেন্নাইয়ের বাড়িতে আচমকাই আগুন লাগে বলে জানা গিয়েছে। বাড়ির চারতলা থেকে কর্মীদের সহায়তায় কোনওমতে নিচে নেমে আসেন ৬২ বছরের কমল হাসান। শনিবার সকালে টুইট করে নিরাপদে থাকার কথা সবাইকে জানান অভিনেতা।

Advertisement

টুইটে তিনি জানিয়েছেন, ‘কর্মীদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে আগুন থেকে পালিয়ে বেঁচেছি। ফুসফুসে ধোঁয়া ঢুকে যায়। কোনওমতে চারতলা থেকে নিচে নেমেছি। নিরাপদে আছি, কেউ আহত হয়নি। শুভরাত্রি।’

Advertisement

আরও একটি টুইটে নিজের ভক্তদের অকুন্ঠ ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সম্প্রতি জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতার দাদা চন্দ্র হাসানের মৃত্যু হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী ছবি ‘সাবাশ নায়ডু’র কাজ শুরু করবেন তিনি। তার আগে এমন ভয়াবহ অভিজ্ঞতা মানসিকভাবে হাসানকে কিছুটা ব্যতিব্যস্ত করেছে বলে মত তাঁর ঘনিষ্ঠমহলের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.