সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মধ্যরাতে ভয়াবহ আগুন লাগল মুম্বই স্টক এক্সচেঞ্জের পাশের জে কে সোমানি ভবনে৷ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২০টি ইঞ্জিন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনও খবর নেই৷
দমকল সূত্রের খবর, এদিন মধ্যরাতে প্রায় দেড়টা নাগদ সোমানি ভবনে আগুন লাগে৷ প্রথমে ভবনের দোতলায় আগুন লাগে৷ পরে তা তিনতলাতেও ছড়িয়ে যায়৷ আগুনের তীব্রতার আঁচ টের পান আশেপাশে ভবনের বাসিন্দারাও৷ পুরো এলাকা সাময়িকভাবে খালি করে দেওয়া হয়৷
#WATCH: Fire broke out at the 2nd and 3rd floor of JK Somani building in Mumbai last night, 20 fire engines at the spot doused the flames. pic.twitter.com/VekrB3V4Nl
Advertisement— ANI (@ANI_news) December 1, 2016
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন৷ পুলিশ ও মেডিক্যাল টিমও পৌঁছায়৷ বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা৷ কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে এখনও ধন্দে দমকল ও পুলিশ৷
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না