Delhi Temperature

১৫ বছরে প্রথম! মার্চের শুরুতেই দিল্লির পারদ ছাড়াল ৩৫ ডিগ্রি

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার দিল্লির তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৭.৩ ডিগ্রি বেশি। ২০২৫ সালে দিল্লির তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়ে ছিল মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৪:২৯

options
link
১৫ বছরে প্রথম! মার্চের শুরুতেই দিল্লির পারদ ছাড়াল ৩৫ ডিগ্রি
ছবি: সংগৃহীত

এখনও বসন্ত যায়নি। মার্চের প্রথম সপ্তাহেই শনিবার ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেল রাজধানী দিল্লির তাপমাত্রা। যা পনেরো বছরের ইতিহাসে প্রথম। ১৫ বছরের ইতিহাসে এই প্রথম মার্চ মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেল। এখনই তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে চলে এলে এপ্রিল-মে মাসে কী হবে? তা নিয়ে আশঙ্কায় আবহবিজ্ঞানী থেকে সাধারণ মানুষ।

Advertisement

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার দিল্লির তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৭.৩ ডিগ্রি বেশি। ২০২৫ সালে দিল্লির তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়ে ছিল মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে। ২০২৪ সালে মার্চ মাসের ১৪ তারিখ রাজধানীর তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি। মৌসম ভবনের এক বিজ্ঞানী বলেন, “২০২১ সালের মার্চ মাসের ১১ তারিখ দিল্লির তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছিল। চলতি বছরে চারদিন আগেই সেই গণ্ডি পার করল তাপমাত্রা।” কিন্তু কেন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার দিল্লির তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৭.৩ ডিগ্রি বেশি। ২০২৫ সালে দিল্লির তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়ে ছিল মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে। ২০২৪ সালে মার্চ মাসের ১৪ তারিখ রাজধানীর তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি।

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, পরিষ্কার আকাশ ও পশ্চিমী ঝঞ্ঝার কোনও বাধা না থাকায় বাড়ছে তাপমাত্রা। জানুয়ারি মাসের ২৮ তারিখের পর থেকেই দিল্লিতে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। মাঝে ফেব্রুয়ারিতে আকাশ আংশিক মেঘলা ছিল, তারপর থেকেই পরিষ্কার ফলে আরও বেড়েছে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে অনেক বেশি। শনিবার স্বাভাবিক তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি ছিল। আগামী কয়েকদিনে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে।

Advertisement

আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী আর কে জিনামানি বলেন, “দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ৯ মার্চ থেকে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে কেবল পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। সমতলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ১০ মার্চ আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে ফলে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে যেতে পারে।” মৌসম ভবন পূর্বাভাসে জানিয়েছেন, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দিল্লির তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পাবে। ১১ মার্চ থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, বঙ্গের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। তবে রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া  দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানানো হয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই সোমবার থেকে বৃষ্টি বাড়বে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.